নিউজ

ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের ৪ জেলায়

কলকাতা: বঙ্গোপসাগরের উপর ঘনীভূত নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়াচ্ছে। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের চার জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ও পূর্বের জেলাগুলিতে সলর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতেও। তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতায়।

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের চার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। পার্বত্য এলাকায় বিশেষত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। যা ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে বলে জানিয়েছে হাওয়া দপ্তর। যার প্রভাবে বুধবার ওড়িশায় এবং বৃহস্পতিবার ছত্তিশগড়ে প্রবল বৃষ্টির সর্তকতা জারি হয়েছে। ঝাড়খন্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ এবং রাজস্থানেও। আগামী ৪ দিনে এই নিম্নচাপ রাজস্থান পর্যন্ত অবস্থান করবে বলে জানা গিয়েছে।

নিম্নচাপের জেরে উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্র উপকূলে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া থাকায় সমুদ্র উত্তাল হবে। যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হবে না।
এই মুহূর্তে গোটা দেশের উপরে জোড়া নিম্নচাপ রয়েছে। একটি নিম্নচাপ দক্ষিণ পশ্চিম রাজস্থানী ও অপরটি সুস্পষ্ট নিম্নচাপরূপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। এই দুই নিম্নচাপের প্রভাবে পূর্ব মধ্য ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026