দুই মাস পর দেশজুড়ে শুরু হল অভ্যন্তরীণ বিমান পরিষেবা, তালিকা থেকে বাদ বাংলা
দীর্ঘ দুমাস ধরে লকডাউনের জেরে বন্ধ ছিল বিমান পরিষেবা। তবে এবার চতুর্থ দফার লকডাউনের মধ্যে দেশজুড়ে চালু হয়েছে অভ্যন্তরীণ বিমান পরিষেবা। ভোরবেলা থেকেই দেশের বিভিন্ন বিমানবন্দরে পরিষেবা শুরু হয়েছে। তবে আমফানের জন্য বাংলাতে ২৮ মে থেকে বিমান পরিষেবা চালু করা হবে। আজ সকালে দিল্লি বিমানবন্দরে যাত্রীদের ভিড় ছিল খুব বেশি। মুম্বাই, চেন্নাইতে ও ভিড় ছিল। তবে যেহেতু ২৫টি বিমান নামার অনুমতি পেয়েছে তাই যাত্রীসংখ্যা অনেকটাই কম ছিল।
বিমান পরিষেবা চালু হলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বতার দিকে বেশি নজর দেওয়া হয়েছে। রবিবারই কেন্দ্রের তরফ থেকে নয়া নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই নির্দেশিকার সমস্ত নিয়মকানুন পালন করা হয়েছে। আজ সকাল থেকেই বিমানবন্দরগুলোতে স্যানিটাইজ করা হয়। এছাড়া সামাজিক দূরত্বতা বজায় রাখার চেষ্টা করা হয়েছে।
সোমবার সকালে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি টুইট করে বলেন যে বন্দে বারোটা মিশনের মাধ্যমে বিদেশ থেকে ৩০ হাজার ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া ২৬ মার্চের পর ৯১৭ টন চিকিৎসা সামগ্রী নিয়ে আসা হয়েছে বলেও তিনি জানান। এছাড়া আজ অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু হয়েছে। ভারতের বিমান পরিষেবা সবসময় প্রথম সারিতে থাকে বলে তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, তামিলনাড়ু ও মহারাষ্ট্র সরকার প্রথমে আপত্তি জানালেও পরে শর্তসাপেক্ষ বিমান চালানোর অনুমতি দিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…