এবছর দেশে তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে জানিয়েছিল IMD বা India Meterological Department .দেশের বেশ কিছু জায়গাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে। এছাড়া উত্তরভারতের বেশ কিছু রাজ্যে তীব্র তাপপ্রবাহ শুরু হতে পারে। তাই লাল সতর্কতাও জারি করা হয়েছে। দুপুরে ১ টা থেকে ৫ টা পর্যন্ত বাড়ি থেকে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে IMD .
আবহাওয়া দফতর জানিয়েছে দিল্লিতে সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা ৪৬ ডিগ্রির বেশি হতে পারে। রবিবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রির বেশি। শুধু দিল্লি নয়, এই তীব্র গরমের সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় ও রাজস্থানে। উত্তরপ্রদেশের ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
তবে দিল্লিতে ২৮ তারিখের পর গরমের দাপট কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সাথে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। এই তাপমাত্রা বৃদ্ধির ফলে বেশ কয়েকটি জায়গাতে গরমের পরিমান খুব বাড়বে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…