কেরিয়ার

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ১৫৬ টি পদে নিয়োগ, বেতন শুনলে চমকে যাবেন আপনিও

সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক কেরল পুদুচেরি এবং লাক্ষাদ্বীপ নিবাসী প্রার্থীদের বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদন জারি করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন পদে আবেদন গ্রহণের কাজ শুরু হয়ে গেছে বলে জানানো হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২২। সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় আপনাকে কিন্তু আবেদন করতে হবে এবং সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন পত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোন রকম বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে।

প্রতিষ্ঠানের তরফে মোট ১৫৬টি শূণ্য পদ রয়েছে বলে জানানো হয়েছে। এরমধ্যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস এর জন্য রয়েছে ১৩২টি পদ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিস পদের জন্য রয়েছে ১০ টি পদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট একাউন্টস এর জন্য রয়েছে ১৩ টি পদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এর জন্য রয়েছে একটি পদ। ২৫ আগস্ট ২০২২ অনুযায়ী পর্যন্ত প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

অসংরক্ষিত, ওবিসি, ই ডব্লিউ এস বিভাগের প্রার্থীদের জন্য ১ হাজার টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। বাকিদের জন্য আবেদনটি দিতে হবে না। আবেদন করতে হলে আপনাকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার ট্যাবে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে। তারপরে সম্পূর্ণ আবেদনপত্র পূরণ করে আবেদনের ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ভবিষ্যতের জন্য প্রার্থীরা একটি আবেদনপত্রের প্রিন্ট আউট বের করে রাখতে পারেন। আবেদনের যোগ্যতা, বয়সসীমা এবং বেতনক্রম সংক্রান্ত সমস্ত তথ্য জানতে গেলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026