টেক বার্তা

সস্তায় করুন রিচার্জ, আর পেয়ে যান অতিরিক্ত ফ্রি ডেটা, দুর্দান্ত অফার আনল Airtel

টেলিকম জায়েন্ট ভারতী এয়ারটেল আবারো তাদের ফ্রি ডাটা কুপন প্ল্যানের মেয়াদ বৃদ্ধি করেছে। গত মাসে ২৮৯, ৪৪৮ এবং ৫৫৯ টাকার প্লেন এর সঙ্গে এই নতুন ফ্রি ডাটা ভাউচার দেওয়া শুরু করেছিল এই টেলিকম কোম্পানি টি। এছাড়াও সঙ্গে ছিল ZEE5 এবং Disney+Hotstar ভিআইপি সাবস্ক্রিপশন।

এই প্লানের শর্তাবলী তে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল, যে ওটিটি অ্যাপ্লিকেশন এর সঙ্গে এই প্ল্যান আপনাকে বিনামূল্যে ডাটা ভাউচার অফার করবে। এই তিনটি প্ল্যানের মধ্যে ২৮৯ টাকার প্ল্যান আগেই এয়ারটেলের পোর্টফলিওতে ছিল। বাকি দুটি প্ল্যান অর্থাৎ ৪৪৮ টাকার এবং ৫৯৯ টাকার প্ল্যান কিছুদিন আগেই লঞ্চ করা হয়েছে।

বর্তমানে এয়ারটেল এর কাছে তিনটি এমন প্ল্যান রয়েছে যেখানে ওটিটি সাবস্ক্রিপশনের সঙ্গে ফ্রি ডাটা ভাউচার কাজ করে। এরমধ্যে ২৮৯ টাকার এবং ৪৪৮ টাকার প্ল্যানে আপনারা ১ জিবি ডাটার দুটি প্যাক বিনামূল্যে পেয়ে যাবেন। এই দুটি ভাউচার ২৮ দিনের জন্য বৈধ হবে। অন্যদিকে, ৫৯৯ টাকার প্ল্যানের সঙ্গে আসবে ১ জিবি ডাটার ৪টি কুপন, যা আপনারা ৫৬ দিনের জন্য ব্যবহার করতে পারেন।

তবে এই অফার কার্যকরী হবে এয়ারটেলের পুরনো গ্রাহকদের জন্য। ফ্রী ডেটা কুপন পেতে আপনাদের Airtel Thanks অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিচার্জ করতে হবে। তাহলেই আপনার একাউন্টে ওই ডেটা ভাউচার আসবে। রিচার্জ পূর্ণ হওয়ার সাথে সাথেই আপনার এয়ারটেল নম্বরে মেসেজের মাধ্যমে এই ডেটা কুপন পাঠিয়ে দেওয়া হবে। এরপর আপনারা আপনার এয়ারটেল অ্যাপ্লিকেশন এর My Coupon সেকশনে গিয়ে আপনার কুপন রিডিম করতে পারবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026