টেক বার্তা

Airtel Recharge Plan: ৫০০ টাকারও কমে ৬ জিবি ডেটা, জিও- Vi কে টেক্কা দিয়ে ধামাকা প্ল্যান আনল এয়ারটেল

ভারতীয় টেলিকম বাজারে একাধিক নাম রয়েছে যে সংস্থাগুলি কম দামে বেশি লাভজনক রিচার্জ প্ল্যান দিয়ে থাকে গ্রাহকদের। প্রতিযোগিতার বাজারে কম দামে বেশি সুবিধা দিয়ে গ্রাহক টানার রেষারেষি চলেই থাকে সংস্থাগুলির মধ্যে। এখন যেহেতু ডিজিটালাইজেশন এর জন্য ইন্টারনেটের চাহিদা বেড়েছে লক্ষণীয় ভাবে, তাই বিভিন্ন মানের ডেটা প্যাক দিয়ে গ্রাহকদের আকর্ষণ করার চেষ্টা করে থাকে টেলিকম সংস্থাগুলি। আর এক্ষেত্রে এবার কার্যত ছক্কা হাঁকিয়েছে এয়ারটেল (Airtel)।

রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়ার মতো সংস্থাগুলিকে টেক্কা দিয়ে এবার ৫০০ টাকারও কমে রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল। মাত্র ৪৫৫ টাকায় এই রিচার্জ প্ল্যানটিতে পাওয়া যায় ৮৪ দিনের ভ্যালিডিটি। আনলিমিটেড ভয়েস কলিং এর সঙ্গে বিনামূল্যে ন্যাশনাল রোমিং এর সুবিধাও দিচ্ছে এই রিচার্জ প্ল্যানটি। এছাড়াও এই প্ল্যানে পাওয়া যাবে ৯০০ টি এসএমএস এবং ৬ জিবি ডেটা। তবে এই ডেটা ব্যবহারের জন্য কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি।

৮৪ দিনের ভ্যালিডিটিতে রিলায়েন্স জিওর রিচার্জ প্ল্যানটির দাম ৬৬৬ টাকা। এই প্ল্যানে ১২৬ জিবি আনলিমিটেড ডেটা, আনলিমিটেড কলিং এর সঙ্গে দৈনিক ১০০ টি এসএমএস এর সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটাও পাওয়া যায় বিনামূল্যে। সেই সঙ্গে জিও সিনেমার সাবস্ক্রিপশনও পাওয়া যায়। ৭৪৯ দিনের রিচার্জ প্ল্যানে ৯০ দিনের জন্য দৈনিক ২ জিবি আনলিমিটেড ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এর সঙ্গে দৈনিক ১০০ টি এসএমএস ও পাওয়া যায়। বিনামূল্যে ৫জি ডেটার সঙ্গে জিও অ্যাপগুলির সুবিধাও পেয়ে থাকে গ্রাহক।

ভোডাফোন আইডিয়ার ৮৪ দিনের রিচার্জ প্ল্যানটির দাম ৪৫৯ টাকা। এই প্ল্যানে পাওয়া যায় ৬ জিবি ডেটা। সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা এবং বিনামূল্যে ন্যাশনাল রোমিং এর সুবিধাও। এছাড়াও ১০০০ টি এসএমএস এর সুবিধাও পাওয়া যায় এই রিচার্জ প্ল্যানে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026