ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Jio কে জব্দ করতে দারুণ প্ল্যান নিয়ে হাজির Airtel, প্রতিদিন 2GB ইন্টারনেটের পাশাপাশি পাওয়া যাবে Disney+Hotstar সাবস্ক্রিপশন একদম ফ্রি

ভারতের অত্যন্ত জনপ্রিয় টেলিকম কোম্পানি এয়ারটেল তাদের গ্রাহকের জন্য নিয়ে এসেছে একটা দারুন রিচার্জ প্ল্যান। এয়ারটেল তার এই নতুন প্লানে গ্রাহকের Disney+Hotstar এর সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে দিতে চলেছে। এর আগে জিও নতুন বছরের জন্য একটা আকর্ষণীয় প্ল্যান লঞ্চ করেছিল। দীর্ঘ ভ্যালিডিটি সহ ২০২৫ টাকার মতন প্ল্যান চালু করেছিল রিলায়েন্স জিও। এই প্ল্যানে গ্রাহকরা ২০০ দিনের জন্য দারুন বেনিফিট পেয়ে যাচ্ছেন। তবে এবার, গ্রাহকদের আকৃষ্ট করতে নতুন প্ল্যান নিয়ে এলো এয়ারটেল।

জুলাই মাসে রিচার্জ প্ল্যান এর দাম বৃদ্ধি করার পর থেকে অনেকেই জিও এবং এয়ারটেল ছেড়ে দিয়ে বিএসএনএল সিম ব্যবহার করতে শুরু করেছেন। সেই কারণে এবারে গ্রাহকদের আকৃষ্ট করতে আকর্ষণীয় প্ল্যান অফার করতে শুরু করেছে জিও এবং এয়ারটেল। এখন জেনে নেওয়া যাক এয়ারটেলের এই নতুন প্ল্যান এর ব্যাপারে সবকিছু।

এয়ারটেলের ৩৯৮ টাকার নতুন রিচার্জ প্ল্যান

এটি হতে চলেছে এয়ারটেলের একটি নতুন প্রিপেড প্ল্যান, যার দাম রাখা হয়েছে মাত্র ৩৯৮ টাকা। এখানে গ্রাহকরা আনলিমিটেড কলিং পেয়ে যাবেন যে কোন নেটওয়ার্কে। এছাড়াও প্রতিদিন হাই স্পিড ২ জিবি করে ইন্টারনেট পাওয়া যাবে। পাশাপাশি যদি এই প্ল্যান রিচার্জ করেন তাহলে আপনারা প্রতিদিন 5G ইন্টারনেট আনলিমিটেড ব্যবহার করতে পারেন।

এর পাশাপাশি এয়ারটেল তার নতুন প্ল্যানে প্রতিদিন ১০০ করে এসএমএস করার সুবিধা দিচ্ছে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি রাখা হয়েছে ২৮ দিন। এখানে গ্রাহকরা ডিজনি প্লাস হটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশন পেয়ে যাবেন ২৮ দিনের জন্য। সঙ্গেই গ্রাহকরা উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন একেবারে বিনামূল্য।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026