মাত্র ৯৯ টাকায় রোজ আনলিমিটেড ডেটা, ক্রিকেট বিশ্বকাপের আগে দারুন প্ল্যান নিয়ে এলো AIRTEL

ভারতী এয়ারটেল বৃহস্পতিবার তার প্রিপেইড ব্যবহারকারীদের জন্য নতুন ক্রিকেট প্ল্যান চালু করে দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই নতুন প্রিপেইড রিচার্জটি বিশেষভাবে আইসিসি ক্রিকেট পুরুষদের বিশ্বকাপ ২০২৩-কে মাথায় রেখেই আনা হয়েছে। কিছুদিন আগেই আবার, রিলায়েন্স জিও ক্রিকেট বিশ্বকাপের শুরুতে ৫টি নতুন প্রিপেইড প্ল্যানও চালু করেছে, যার মধ্যে ৭৩০ GB পর্যন্ত ডেটা এবং Disney + Hotstar-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। কিন্তু Airtel-এর প্ল্যানে কোনও ধরনের OTT সাবস্ক্রিপশন পাওয়া যায় না।

৯৯ টাকার Airtel রিচার্জ প্ল্যান

৯৯ টাকার Airtel রিচার্জ প্ল্যানের বৈধতা দুই দিনের এবং এতে একেবারে আনলিমিটেড ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ, আপনি যদি বিশ্বকাপের যেকোনো একটি ম্যাচ দেখতে চান এবং সীমাহীন ডেটার প্রয়োজন হয়, তাহলে আপনি এই প্ল্যানটি দুই দিনের বৈধতার সাথে রিচার্জ করতে পারেন। এই প্ল্যানের সাথে আপনাকে ডেটা ফুরিয়ে যাওয়ার চিন্তা করতে হবে না।

৪৯ টাকার Airtel রিচার্জ প্ল্যান

Airtel-এর ৪৯ টাকার প্ল্যানের বৈধতা একদিন। আর এই প্যাকে গ্রাহকদের জন্য ৬ জিবি ডেটা দেওয়া হচ্ছে। তাই যদি একটি ম্যাচ কিছুটা আপনাকে ভালো কোয়ালিটিতে দেখতে হয় তাহলে এই প্ল্যান আপনি নিতে পারেন। তবে খারাপ কোয়ালিটিতে করে ম্যাচ দেখলে সেই ম্যাচ আপনি পুরোটাও দেখতে পারেন এই ৬ জিবি ইন্টারনেট দিয়ে।

উল্লেখ্য, ৫ অক্টোবর, ২০২৩-এ আইসিসি বিশ্বকাপ শুরু হওয়ার আগে, ওপেন সিগনাল সমস্ত স্টেডিয়ামে দেশের মোবাইল অপারেটরদের দ্বারা অফার করা মোবাইল নেটওয়ার্কগুলির গতি পরীক্ষা করেছিল। আপনারা সকলেই জানেন ইন্টারনেট গতির ব্যাপারে যদি আলোচনা হয়, তাহলে ওপেন সিগনাল সবথেকে বড় সংস্থা। আর এই টেস্টে এয়ারটেল ছিল দ্রুততম 5G নেটওয়ার্ক সরবরাহকারী সংস্থা। গবেষণা সংস্থার মতে, ভয়েস অ্যাপ সহ এয়ারটেল নেটওয়ার্কের অভিজ্ঞতা সমস্ত স্টেডিয়ামের মধ্যে সেরা ছিল।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026