বিভিন্ন টেলি কমিউনিকেশন সংস্থা তাদের প্ল্যানের পরিবর্তন করেই চলেছে। দিনে দিনে যেমন বহুমূল্য হয়েছে প্ল্যান, তেমনই সীমাবদ্ধতা এসেছে সুবিধা উপভোগের ক্ষেত্রেও। এর ফলে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। বিভ্রান্তি ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে। তবে এরই মাঝে সুখবর নিয়ে এল এয়ারটেল।
এবার থেকে স্বল্পমূল্যে গ্রাহকদের আনলিমিটেড কলিং-এর সুবিধা মিলবে এয়ারটেলে। মাত্র ১৪৯ টাকা রিচার্জ করলেই এই সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ১৪৯ টাকায় গ্রাহকেরা উপভোগ করতে পারবেন যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা। একইসঙ্গে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেটের সুবিধাও উপভোগ করতে পারবেন তারা। পাশাপাশি, প্রতিদিন ৩০০ টি করে এসএমএস-ও পাঠাতে পারবেন। মাত্র ১৪৯ টাকায় এই সুবিধা তারা উপভোগ করতে পারবেন ২৮ দিন পর্যন্ত।
আরও পড়ুন : মোবাইলের পর, শীঘ্রই বাজারে আনছে Apple TV
শুধু তাই নয়, গ্রাহকেরা হ্যালো টিউনের সুবিধা সহ একধিক গুরুত্বপূর্ণ বিষয় উপভোগ করতে পারবেন। এয়ারটেল এক্সট্রিম ৩৭০ টি চ্যানেল দেখার সুযোগ পাবেন গ্রাহক। এছাড়াও প্রায় ১০ হাজারের বেশি সিনেমা দেখার সুবিধা উপভোগ করতে পারবেন এয়ারটেলের গ্রাহকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…