রবিবার থেকে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী এয়ারটেল গ্রাহকদের রিচার্জ মূল্য বৃদ্ধি পেল। আগে যেখানে ৩৫ টাকা রিচার্জ করতে হত এখন তা বেড়ে হয়েছে ৪৫ টাকা। গত বছরের নভেম্বরে প্রথম সারির টেলিকম সংস্থা ২৮ দিনে ন্যূনতম ৩৫ টাকা রিচার্জ করার নিয়ম চালু করার সাথে সাথেই প্রিপেড গ্রাহকদের পরিষেবা সচল রাখতে রিচার্জ করতে হত ৩৫ টাকা।
রবিবার এয়ারটেল সংস্থার পক্ষ থেকে 28 দিনে অন্তত 45 টাকা ও তার অধিক রিচার্জ করা বাধ্যতামূলক করা হয়েছে। তবে অবশ্য রিচার্জের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ১৫ দিন গ্রেস পিরিয়ড দেওয়া হবে। তার মধ্যে যদি ৪৫ টাকা বা তার অধিক রিচার্জ করা না হয় তাহলে পরিষেবা সচল থাকবে না।
আরও পড়ুন : আকর্ষনীয় অফারের সাথে রিলায়েন্স জিওর সেরা পাঁচটি প্ল্যান ঘোষণা, দেখে নিন
দিনদিন সবকিছুরই যেমন মূল্যবৃদ্ধি হয়, এবার সেই দলে যোগদান করল এয়ারটেল। এয়ারটেল ভোডাফোন, আইডিয়া গত মাসে ৪০ শতাংশ ট্যারিফ বৃদ্ধি করার পর আবার গ্রাহকদের ১০ টাকা প্রতি মাসে খরচ বাড়ালো এয়ারটেল। আগে মোবাইলে ১০ টাকার কার্ড দিয়ে অনেকে অনেক মাস চালিয়েছে পরিষেবা। তারপর প্রতি মাসে ৩৫ টাকা ছিল এবার এয়ারটেল তা বৃদ্ধি পেয়ে হল ৪৫ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…