আয়শা শর্মা বলিউডের অন্যতম পরিচিত মুখ। ভাগলপুরের মেয়ে আয়শা। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেই উঠে এসেছেন তিনি। তবে রাজনীতি নিয়ে কোনদিনই তার বিশেষ মাথাব্যথা ছিল না। পরিবারের সদস্যরা রাজনীতির সাথে যুক্ত থাকলেও পড়াশোনা শেষ করার পর আয়শা মডেলিং জগতে পা রেখেছিলেন। ২০১৬’তে ল্যাকমির পাশাপাশি একাধিক নামি ব্র্যান্ডের প্রমিনেন্ট ফেস হিসেবে নির্বাচিত হয়েছিলেন আয়শা। ঐ বছরেই আয়ুষ্মান খুরানার সাথে ‘ইক বারি’ গানের মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই মিউজিক ভিডিওটি তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষায় রাখছে না।
২০১৮’তে মিলাপ জাভেরি পরিচালিত ‘সত্যমেব জয়তে’ ছবি দিয়েই নিজের বলিউড ডেভিউ করেন আয়শা শর্মা। এই ছবিতে মনোজ বাজপেয়ী ও জন আব্রাহামের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাকে। তবে এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। এই মুহূর্তে মডেলিং দুনিয়ার অন্যতম নাম তিনি। বর্তমানে যত দিন যাচ্ছে তত বেশি লাস্যময়ী হয়ে উঠছেন এই অভিনেত্রী। আপাতত সেই সূত্র ধরেই চর্চার আলোয় আয়শা শর্মা।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন তিনি। তবে সম্প্রতি নীল মনোকিনিতে সোফার উপর উঠেই সোশ্যাল মিডিয়ার পারদ তুমুল চড়িয়েছেন। সম্প্রতি তার এই বোল্ড মেসি লুক দেখে পাগল হয়েছেন তার ভক্তমহলের একাংশ। কখনো সোফায় গা এলিয়ে, আবার কখনো হাঁটুর উপর ভর দিয়েই দাঁড়িয়ে ছিলেন সোফায়। আর তার একাধিক ঝলক মিলেছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতাতেই। তার এই লুক আগুন লাগিয়েছে তার পুরুষ ভক্তদের মনেও। আপাতত আয়শা শর্মা নিজের এই বোল্ড মনোকিনি লুকের সূত্র ধরেই তুমুল চর্চায় রয়েছেন নেটমাধ্যমে।
দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। সমুদ্রে স্নান করতে নেমে…
পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা ও নিয়োগ পরিস্থিতি নিয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্যের…
ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী Reliance Industries আবারও ব্যবসা জগতে নতুন ইতিহাস গড়েছে। মুকেশ আম্বানির নেতৃত্বে…
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ফের জোর চর্চায় অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। বেতন কাঠামো,…
স্মার্টফোন বাজারে আবারও বড় চমক আনল Realme। সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন Realme 16T 5G,…
কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…