ভারতীয়দের মধ্যে বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে ক্রেজ অনেকদিন আগে থাকতেই। ফ্যানেরা মোটামুটি তাদের প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন সম্বন্ধে ওয়াকিবহাল থাকেন। এই বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে চর্চিত একটি সম্পর্ক হল মালাইকা আরোরা এবং অর্জুন কাপুরের। মাঝে মাঝে তাদের এই সম্পর্কের কারণে তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। আসলে বয়সের বিস্তর পার্থক্য থাকা সত্ত্বেও এই জুটির সম্পর্ক অনেকেই অবাক করে। অবশ্য নিজেদের লাভ লাইফ নিয়ে কখনও রাখঢাক রাখেননি এই জুটি। সকলেই মোটামুটি জানেন যে অর্জুন কাপুরের সাথে সম্পর্কে আসার আগে মালাইকা আরোরার বিয়ে হয়েছিল আরবাজ খানের সাথে।
১৯৯৪ সালে মালাইকা ও আরবাজ বিয়ে করেছিলেন। এমনকি তাদের এক পুত্র সন্তানও রয়েছে যার নাম আরহান। তবে বিয়ের কিছুদিন পর থেকেই এই জুটির সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। অবশেষে বিয়ের ১৯ বছর পর ২০১৭ সালে মালাইকা এবং আরবাজ খানের ডিভোর্স হয়ে যায়। তারপরই অর্জুন কাপুরের সাথে সম্পর্কে জড়ান মালাইকা। মোটামুটি এই গল্প সকলেরই জানা আছে। তবে আপনি কি জানেন যে মালাইকার সঙ্গে সম্পর্কে আসার আগে সালমান খানের বোন অর্পিতা খানের সাথে সম্পর্ক ছিল অর্জুন কাপুরের।
হ্যাঁ ঠিকই শুনছেন। কিছু মিডিয়ার রিপোর্ট অনুসারে অর্জুন কাপুর এবং সালমান খানের বোন অর্পিতা খান একটা সময় খুবই ঘনিষ্ঠ ছিল। তারা একে অপরের সাথে অনেক সময় কাটাতেন। প্রায় দুই বছর ধরে ছিল তাদের এই মিষ্টি সম্পর্ক। কিন্তু তারপর তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় এবং বর্তমানে অর্পিতা খান বিয়ে করেছেন আয়ুশ শর্মাকে। এখন তাঁদের দুটি সন্তান রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…