Aishwarya Rai Bachchan: বচ্চন পরিবারের পুত্রবধূর ধূমপানের ছবি ভাইরাল, বিমান কর্মীদের হাতে ধরা পড়লেন ঐশ্বরিয়া

৯০ দশকের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঐশ্বর্য রাই বচ্চন। তার নামের সাথে যুক্ত রয়েছে বিশ্বসুন্দরীর তকমাও। মিডিয়াতে কোনো না কোনো কারণে চর্চায় থাকেন এই অভিনেত্রী। একটা সময় একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। বর্তমানে বড়পর্দা থাকে বেশ কিছুটা দূরে থাকলেও নিজের দাপট আগের মতোই বজায় রেখেছেন তিনি, তা নিয়ে কোন সন্দেহই নেই। পর্দায় অভিনেত্রীকে এখনো একঝলক দেখার জন্য অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তমহল। তবে এই মুহূর্তে একাংশের মাঝে একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরে চর্চিত ঐশ্বর্য রাই বচ্চন।

খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাকে ধূমপান করতে দেখা গিয়েছে। তার সাথে সাথে আরো একটি খবর প্রকাশ্যে এসেছে। সেই খবর অনুযায়ী, মুম্বাই থেকে রাঁচিগামী বিমানের অন্দরেই ধূমপান করেছেন ঐশ্বর্য রাই। বিমানের শৌচালয়ে ধূমপান করতে গিয়েই হাতেনাতে ধরাও পড়েছেন বিমানকর্মীদের হাতে। এই ঘটনার পরে বিমানকর্মীদের একাংশ ঐশ্বর্য রাইকে ভালো-মন্দ একাধিক কথায় বিদ্ধ করেছেন। আর এই ঘটনার বিশ্লেষণ দিয়েছেন স্বয়ং মুম্বাই পুলিশ।

উল্লেখ্য, বিমানের অন্দরে ঐশ্বর্য রাইয়ের ধূমপানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সেই নিয়ে মিডিয়ার পাতায় আলোচনা শুরু হয়ে গিয়েছে। আলোচনা চলছে সাধারণের একাংশের মাঝেও। তাদের বেশিরভাগের মত, বলিউডের প্রথম সারির অভিনেত্রী ও বচ্চন পরিবারের পুত্রবধূ হওয়ার কথা মাথায় রেখেই এমন ঘটনা ঘটানো উচিৎ হয়নি তার। নিজের সুনাম বজায় রাখতেই এই কথা মাথায় রাখা উচিৎ ছিল অভিনেত্রীর। তবে মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী, এই ঐশ্বর্য রাই বচ্চন অভিষেক পত্নী নন। নন বলিউডের অভিনেত্রীও। তিনি একজন ব্লগার, রাঁচির বাসিন্দা। ব্লগ লেখার সূত্র ধরেই রাঁচি থেকে মুম্বাই এসেছিলেন বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খানের সাথে সাক্ষাৎ করতে। তবে অভিনেতার কাজের কারণেই তার সাথে সাক্ষাৎ হয়নি ঐশ্বর্যর। এরপরই মুম্বই থেকে রাঁচি ফেরার সময় এমন ঘটনা ঘটে‌। আর তার নামের জন্যই গোটা মিডিয়া জুড়ে একটি সম্পূর্ণ ভুল ধারণা সৃষ্টি হয়। যার সূত্র ধরেই এখন অভিনেত্রীকে নিয়ে চর্চা তুঙ্গে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026