বর্তমান প্রজন্মের কাছে ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকারা এখন বেশ ভালই পরিচিত। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই যে তা সম্ভব হয়েছে, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। আজকের যুগে দাড়িয়ে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই ভোজপুরি ইন্ডাস্ট্রির একাধিক তারকারা, বিশেষ করে অভিনেত্রীরা চর্চিত হন। উল্লেখ্য ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ নীলম গিরি। সম্প্রতি শুটিং ফ্লোরের ঝলক শেয়ার করে নিয়েই চর্চায় অভিনেত্রী।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় নীলম। প্রায় নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নেন নিজের অনুরাগীমহলের সাথে। নেটদুনিয়ার পাতায় তার ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। এবার হোলির আগেই হোলির মেজাজে অভিনেত্রী। শুটিং করার সময় হোলির গানেই নেচে উঠলেন নীলম। বর্তমানে সেই দৃশ্য শেয়ার করে নিয়েই একাংশের মাঝে পুনরায় চর্চিত এই ভোজপুরি অভিনেত্রী।
সাম্প্রতিক ভাইরাল হওয়া রিল ভিডিওটি নিজের ইনস্টাগ্রামের পাতা থেকেই শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে দীবাকর দীবেদী ও প্রিয়াঙ্কা সিংয়ের গাওয়া গানের তালেই দেখা মিলেছে তার। ‘রাঙ্গ ডালে কে তারিকা’ গানটিই শোনা গিয়েছে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া সাম্প্রতিক রিল ভিডিওতে। এটি যে অনক্যামেরা শুটিংয়ের ঝলক সেকথা অবশ্য ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। এদিন শুটিংয়ের সময় অভিনেত্রীর পরনে ছিল হালকা সবুজ রঙের লেহেঙ্গা। মানানসই সাজে একেবারে শুটিং মোডেই ছিলেন তিনি। অভিনেত্রীর এই শুটিং মোড যে তার অনুরাগীদের বেজায় পছন্দ হয়েছে, তার ঝলক কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে। এই মুহূর্তে বলাই বাহুল্য, অভিনেত্রীর সাথে সাথে এই হোলির গানে মেতে উঠেছেন ভোজপুরি দর্শকদের একাংশও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…