ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-এর সাথে বচ্চন পরিবারের দূরত্ব ক্রমশ প্রকাশ্যে এলেও ঐশ্বর্য বা বচ্চন পরিবারের কোনো সদস্য এই প্রসঙ্গে মুখ খোলেননি। তবে সম্প্রতি ঐশ্বর্যর মুখে শোনা গিয়েছে, অভিষেক বচ্চন (Abhishek Bachchan) স্বামী হিসাবে সেরা। এমনকি ঐশ্বর্য, অভিষেক, অমিতাভ (Amitabh Bachchan)-কে দেখা গিয়েছে একসাথে অভিষেকের কবাডি টিম ‘জয়পুর পিঙ্ক প্যান্থারস’-কে চিয়ার করতে। সেখানে উপস্থিত ছিল আরাধ্যা (Aradhya Bachchan)-ও। তবে এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে ঐশ্বর্যকে বলতে শোনা গিয়েছে, তাঁর বাবার অনুপস্থিতিতে কিভাবে অমিতাভ বাগদানের জন্য ঐশ্বর্যকে তাঁদের বাংলোয় নিয়ে যেতে চেয়েছিলেন!
ঐশ্বর্য জানিয়েছেন, সেদিন অমিতাভের আসার খবর তাঁদের পরিবারের কাছে ছিল না। বাড়িতে ছিলেন না তাঁর বাবা কৃষ্ণরাজ রাই (Krishnaraj Rai)-ও। অমিতাভ ও পরিবারের অন্য সদস্যরা আচমকাই বাগদানের জন্য ঐশ্বর্যকে তাঁদের বাংলোয় নিয়ে যেতে চান। অভিষেক নিজেও জানতেন না, এই ঘটনা ঘটতে চলেছে। তবে এর ফলে ঐশ্বর্যর পরিবার যথেষ্ট অসন্তুষ্ট হয়েছিলেন। গত বছর প্যারিসের একটি ফ্যাশন উইকে ঐশ্বর্য, শ্বেতা (Sweta Bachchan Nanda), জয়া বচ্চন (Jaya Bachchan), নভ্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda) ও আরাধ্যা বচ্চন অংশগ্রহণ করেছিলেন। শ্বেতা সোশ্যাল মিডিয়ায় এই ইভেন্টের প্রচুর ছবি শেয়ার করলেও কোনোটিতেই উপস্থিত ছিলেন না ঐশ্বর্য।
এরপর থেকেই বচ্চন পরিবারের ধূমায়িত অশান্তির আঁচ পেতে থাকে বলিউড। এমনকি ঐশ্বর্যর জন্মদিনে তাঁকে তাঁর মা বৃন্দা রাই (Brinda Rai) ও কন্যা আরাধ্যার সাথে সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল। দীপাবলীর দিন বচ্চন পরিবারের পারিবারিক পুজোতেও উপস্থিত থাকেননি ঐশ্বর্য। তিনি মেয়েকে নিয়ে শহর ছেড়ে চলে গিয়েছিলেন। কিছুদিন আগে অভিষেকের হাতের আঙুলে বিয়ের আংটি দেখা যায়নি। শোনা যাচ্ছিল, ঐশ্বর্য ইদানিং তাঁর মায়ের কাছেই থাকছেন। তবে সম্প্রতি এই গুজব নস্যাৎ করেছেন ঐশ্বর্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…