বিনোদন

খেসারি লালের সামনে ভরপুর রোম্যান্স চালালেন কাজল রাঘওয়ানি। দেখুন এরপর কী হল

খেসারিলাল যাদব (Kheshari lal Yadav) মূলতঃ গায়ক হিসাবে প্রবেশ করেন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাঁর প্রকৃত নাম শত্রুঘ্ন (Shatrughan Yadav)। ‘খেসারি’ ছিল তাঁর স্টেজ নেম। পরবর্তী কালে অভিনেতা হিসাবে কেরিয়ার শুরুর সময় এই নামেই পরিচিতি লাভ করেন খেসারিলাল। তাঁর সাথে কাজল রাঘওয়ানি (Kajal Raghwani)-র জুটি যথেষ্ট জনপ্রিয়। এই জুটি একাধিক হিট ফিল্ম উপহার দিয়েছেন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিকে। এগুলির মধ্যে অন্যতম হল ‘বালম জি লাভ ইউ’। সীমা দেবী রুংটা (Seema Devi Rungta) ও আনন্দ কুমার রুংটা (Anand Kumar Rungta)-র প্রযোজনায় নির্মিত এই ফিল্মটি পরিচালনা করেছেন প্রেমাংশু সিং (Premangsu Singh)।

এই ফিল্মের গান ‘দাল দে কেবাড়ি’ যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। গানটি গেয়েছেন খেসারিলাল, প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh), হানি কে. (Honey K.), খুশবু জৈন (Khushboo Jain) , ওম ঝা (Om Jha), শিশির পান্ডে (Shishir Pandey)। এখনও অবধি গানটির ভিডিওর ভিউ অতিক্রম করেছে সতের কোটির উপর। গানের শুরুতে দেখা যায় খেসারিলাল ও কাজল একে অপরের দিকে এগিয়ে আসছেন। খেসারিলালের পরনে রয়েছে হলুদ রঙের টি-শার্ট ও নীল ডেনিম ট্রাউজার এবং নীল রঙের ডেনিম জ্যাকেট। কাজলের পরনে রয়েছে সবুজ রঙের প্রিন্টেড অফ শোল্ডার ক্রপ টপ ও লাল-কমলা-গোলাপি কম্বিনেশনের হাই-থাই স্লিটেড স্কার্ট।

একসময় শুরু হয় নাচ। গানের সুরে খেসারিলালের প্রতি ভাই প্রকাশ ঘটান কাজল। জ্বালাতে চান দেশলাই। খেসারিলাল বলেন, তাঁর হৃদয়ের মোবাইলের নেটওয়ার্ক যথেষ্ট পরিষ্কার। ফলে তিনি কাজলের সব কথাই বুঝতে পারছেন। তবে অন্য ভোজপুরি গানের মতো এই গানে কাজল শুধুই প্রেমিকা। তিনি সেক্স অবজেক্ট নন। এমনকি গানের মাঝে ঘটে না পোশাক পরিবর্তন। সাধারণ হয়েও এই কারণেই এই গান অসাধারণ। এই গানটির কথা লিখেছেন শ্যাম দেহাতি (Shyam Dehati) ও সঙ্গীত পরিচালনা করেছেন ওম ঝা (Om Jha)।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026