এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে এলেন বলিউডের ডিভা তথা প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন।৷ পানামা পেপার্স মামলার তদন্তে বচ্চন-বধূকে সমন পাঠাল ইডি ৷ পানামা পেপার মামলায় নাম উঠলো অভিষেক বচ্চনের স্ত্রীর। সোমবার ঐশ্বর্য রাই বচ্চনকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সংবাদসংস্থা এএনআই থেকে জানা যাচ্ছে, বিদেশে সম্পদ রাখার কারণে অভিনেত্রী ঐশ্বর্যকে তলব করা হয়েছে। সূত্রের খবর আজই তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে উপস্থিত হতে হবে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইনের তরফে তাঁকে তলব করা হয়েছে। এই প্রথম নয় এর আগেও অভিনেত্রীকে দু’বার তাঁকে তলব করা হয়েছিল। তবে, তখনও তিনি উপস্থিত হওয়ার জন্য সময় চেয়েছিলেন।
এর আগে পানামা পেপারে নাম থাকায় আদালতের নির্দেশে পাকিস্তানে প্রধানমন্ত্রিত্ব খোয়াতে হয়েছে নওয়াজ শরিফকে। অমিতাভ বচ্চন-সহ বেশ কিছু বিশিষ্ট ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছিল মোদী সরকার। পানামা পেপারের দ্বিতীয় দফার তথ্য প্রকাশ্যে আসতেই কেন্দ্র জানিয়েছিল, এই বিষয়টির ওপর তারা নজর রাখছে।
মোদী সরকারের তরফে খবর, প্রথম পর্যায়ের পানামা পেপারের তথ্যের ওপর ভিত্তি করে ইতিমধ্যে বিভিন্ন তদন্ত সংস্থা ৭৪টি মামলা করে তদন্ত শুরু করে। এর মধ্যে ৬২টির ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়ে গিয়েছে। এর ফলে এই ৬২টি সরকার ১১৪০ কোটি টাকার অঘোষিত সম্পত্তি চিহ্নিত করতে পেরেছে। এর পর এই মামলা সম্পর্কে আর খবর তেমন ভাবে প্রকাশ্যে আসেনি। তবে আজ ফের এই খবরে বচ্চন-বধূ খবরের শিরোনামে এলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…