এই মুহূর্তে শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টি ‘বিগ বস ১৫’র ঘরে প্রতিযোগী হিসেবে রয়েছেন। এই মুহূর্তে বিগবসের ঘরে প্রতিটা প্রতিযোগীর মধ্যে চলছে জোরদার টক্কর। এদিন শমিতা শেট্টি শিল্পা শেট্টি অভিনীত বলিউডের অন্যতম হিট ছবি ‘শূল’এর জনপ্রিয় গান ‘ম্যায় আই হু ইউপি বিহার লুটনে’তে নেচেছেন বিগ বসের মঞ্চে। উল্লেখ্য ‘শূল’ ছবিটি বড়পর্দায় মুক্তি পেয়েছিল ১৯৯৯ সালে।
সম্প্রতি বিগ বসের ১৫’র মঞ্চে বোনের নাচের এই ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করলেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী শিল্পা শেট্টি। ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে বোন শমিতা শেট্টির প্রশংসা করে কিছু কথা লিখেছেন। এই পোস্ট শেয়ার করে বোনকে মেনশনও করে দিয়েছেন অভিনেত্রী। এমনকি বেশ কয়েক সপ্তাহ ধরে নিজের বোনকে সমর্থনও করছেন তিনি, যা ভক্তদের চোখ এড়ায়নি। এই মুহূর্তে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার পাতায় অসংখ্য নেটিজেনদের মধ্যে ও বিগ বস অনুরাগীদের মধ্যে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিগ বসের মঞ্চে সঞ্চালক সালমান খান, পরিচালক-কোরিওগ্রাফার রেমো ডিসুজা ও বিগ বসের অন্যান্য প্রতিযোগীদের সামনে দিদির অভিনীত ছবির এই গানে নেচে মন জয় করে নিয়েছেন সকলের। শমিতার এই পারফর্ম্যান্স দেখে উচ্ছ্বসিত ছিলেন অন্যান্য প্রতিযোগীরাও। এমনকি রাখি সাওয়ান্তকে নিজের জায়গায় বসে নাচতেও দেখা গিয়েছে। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনরাও প্রশংসায় ভরিয়েছেন তাকে।
রবিবারের ‘উইকেন্ড কা বার’ পর্বে বিশেষ অতিথি হিসেবে দেখা মিলেছিল গোবিন্দার। এদিন বিগবসের অন্যান্য প্রতিযোগীদের সাথে শমিতাকে নাচতে দেখা গিয়েছে অভিনেতার অভিনীত কয়েকটি ছবির গানের সাথে। রাখি এবং নিশান্ত ভাটের সাথে ‘হুসন হ্যায় সুহানা’তে নাচতে দেখা গিয়েছে শমিতাকে। এছাড়াও ‘হিরো নম্বর ১’এর টাইটেল ট্রাকেও নেচেছেন তিনি, যা বিগ বস অনুরাগীদের মধ্যে ভাইরাল হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…