বিনোদন

Bajrangi Bhaijaan 2: ফের পর্দায় মুন্নি-বজরঙ্গি! ভক্তদের খুশির খবর সলমনের!কবে পাবে ছবি মুক্তি?

সলমন খান মানেই বক্সঅফিসে ঝড় তুলবে। ভাইজানের হিট ছবির তালিকায় যেসব ছবির নাম আসে তাদের মধ্যে অন্যতম হিট হল ‘বজরঙ্গি ভাইজান’। ২০১৫ সালের এই ছবি সারা বিশ্বব্যপী বক্স অফিসে ৯০০ কোটির ওপর ব্যবসা করেছিল। এই সিনেমায় পবন, মুন্নি, রসিকা, চাঁদ নবাবের চরিত্রগুলো এখনও যেন জীবন্ত সকল সিনেপ্রেমীর মনে। ভাইজান অনুগামীরদের জন্য সুখবর বড়দিনের আগে। কারণ এবার ‘জরঙ্গি ভাইজান’ এর সিকোয়েলের ঘোষণা করলেন সলমন।

গত রবিবার মুম্বইতে আরাআরআর’ ছবির প্রি-রিলিজ প্রোগ্রামে হাজির হয়েছিলেন ভাইজান। আর এদিম প্রকাশ্যে নিজের এই হিট ছবিটির সিক্যুয়েলের কথা ঘোষণা করলেন। আর এই সিক্যুয়েলটির গল্প লিখবেন ‘বাহুবলী’ খ্যাত পরিচালক এসএস রাজামৌলির বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদ। এদিন ‘RRR’ সিনেমার গোটা টিমকে উৎসাহিত করতে হাজির ছিলেন সলমন। এইদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ জোহর, জুনিয়র এনটিআর, রামচরণ, আলিয়া ভাট এবং ‘আরআরআর’ পরিচালক এসএস রাজামৌলি।

আর সেখানেই প্রকাশ্যে করণ নিজের বন্ধু সলমনকে প্রশ্ন করেন ‘বজরঙ্গি ভাইজান’র সিক্যুয়েল নিয়ে। তাতে ভাইজানের উত্তর, ‘হ্যাঁ সিক্যুয়েল আসছে এটা ঠিক খবর। তবে এখন ফোকাস থাকা উচিত আরআরআর-এ। এরপর সংবাদমাধ্যমদের সলমন জানান, ‘রাজামৌলি আর তাঁর বাবা বিজয়েন্দ্র প্রসাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। উনি বজরঙ্গি ভাইজান লিখেছেন। এবার পরবর্তী পার্ট লিখতে চলেছেন।’ জনা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই সিনেমার শ্যুটিং শুরু হবে। ‘টাইগার ৩’ প্রেক্ষাগৃহে মুক্তির পরেই মুক্তি পাবে এই সিনেমা। 

এই ছবির প্রথম ভাগের পরিচালনার দায়িত্বে কবীর খান। কেন্দ্রীয় চরিত্রে পবনের ভূমিকায় দেখা গিয়েছিল সলমনকে। আর পবনেত প্রেমিকার চরিত্রে করিনা। আর মুন্নির চরিত্রে হর্ষালি। নওয়াজ অভিনয় করেছিলেন চান্দ নবাবের চরিত্রে। তবে, দ্বিতীয় অংশে সলমন ছাড়া আর কাকে কাকে দেখা যাবে এই সিনেমাতে সেই নিয়ে কোনও মন্তব্য করেননি সলমন এখনও।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026