বলিউড

সলমান খানের সাথে সম্পর্কের জন্য ঐশ্বরিয়া রাইকে বড় মূল্য দিতে হয়েছিল. নিজেই জানালেন কষ্টের কথা

২১ বছর বয়সেই ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর খেতাব জিতেছিলেন এই অভিনেত্রী। এত বছর পরেও তার রূপের জৌলুস কমেনি এতটুকুও। তিনি আর কেউ নন বচ্চন পরিবারের একমাত্র পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন। অভিষেক বচ্চনের স্ত্রী তিনি। তাদের মেয়ে আরাধ্যা। এই অভিনেত্রী কোন না কোন কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তার যেকোনো ছবি কিংবা ভিডিও, তা পুরনো হোক কিংবা নতুন ভাইরাল হতে এক মুহূর্তও সময় লাগে না। তবে সম্প্রতি একটি পুরনো কথার সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।

নব্বইয়ের দশকেই বলিউডের ভাইজান সালমান খানের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। তাদের সম্পর্ক নিয়ে সেইসময় কম চর্চা হয়নি মিডিয়াতে। আর এই সম্পর্কের দাম গুনে গুনে চোকাতেও হয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনকে। কিন্তু সেই সম্পর্কে থাকাকালীন তাকে অনেক কিছুই সহ্য করতে হয়েছে। একবার এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে খোলাখুলি কথা বলেছিলেন অভিনেত্রী। তিনি যা বলেছিলেন তা শুনলে রীতিমত অবাক হতে হবে সকলকে। জেনে নিন, তিনি ঠিক কি বলেছিলেন ভাইজান সম্পর্কে।

তিনি জানিয়েছিলেন, অভিনেতার সাথে সম্পর্ক থাকাকালীন তার গায়ে হাত তুলতেন সালমান খান। ইচ্ছা করে জেনে বুঝে অত্যাচার করতেন অভিনেত্রীর উপর। এমনকি তার জন্যই তার শরীরে অনেক ধরনের দাগ হয়ে যেত, যা অভিনেত্রী মেকাপ দিয়ে ঢেকে রাখতেন। সেইসময় মিডিয়ার সামনে এই প্রসঙ্গে মুখ না খুললেও, পরে এক সাক্ষাৎকারে সব সত্যিটা প্রকাশ্যে এনেছিলেন তিনি। এমনকি তিনি এও জানিয়েছিলেন, অভিনেতার সাথে সম্পর্কে যাওয়া তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।

একটা সময় চেষ্টা করেও এই সম্পর্ক থেকে বের হতে পারছিলেন না অভিনেত্রী। তবে পরবর্তীকালে সমস্ত কিছুকে পিছনে ফেলে বলিউডের বিগ বির ছেলে অভিষেক বচ্চনের সাথে গাঁটছড়া বাঁধেন। তবে বিয়ে হওয়ার পরেও একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে, সেটাও নিজেই জানিয়েছিলেন তিনি।

জানা যায়, একবার মধ্যরাতে অভিনেত্রীর বাড়ির সামনে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিলেন সালমান খান। আর সেই কারণবশতই আশেপাশের লোকজন থানায় অভিযোগ জানিয়ে দিয়েছিলেন। আর সেজন্য অভিনেত্রীকেও সেইসময় থানায় হাজির হতে হয়েছিল। শোনা যায়, অভিনেত্রী নাকি সালমান খানের সাথে সম্পর্কে থাকাকালীনই অভিষেক বচ্চনের সাথে সাতপাক ঘুরেছিলেন। আর সেই কারণেই মধ্যরাতে তার বাড়ির বাইরে এসে ঝামেলা করেছিলেন অভিনেতা। এই নিয়ে সেইসময়ে মিডিয়াতেও চর্চা হয়েছিল প্রচুর। তবে পরবর্তীকালে খুব স্বাভাবিকভাবেই সব সত্যিটা বলিউডের অন্দরে চাপা পড়ে যায়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026