বিনোদন

সমুদ্র সৈকতে ‘জলপরী’র সাথে তথাগত, নেটপাড়ায় তুমুল চর্চা

বিগত কয়েকমাস ধরেই তথাগত ও বিবৃতি মিডিয়াতে চর্চায় রয়েছেন। মাঝে শোনা যাচ্ছিল, বিবৃতির জন্যই দেবলীনা ও তথাগতর সুখী সংসারে ভাঙন ধরেছে। সম্প্রতি নিজের ‘জলপরী’র সাথে সমুদ্রসৈকতে একান্তে সময় কাটাচ্ছেন অভিনেতা। পাশাপাশি নিজের ভালোবাসার মানুষের উপস্থিতির কথা শুধুমাত্র পায়ের ছবি শেয়ার করে জানালেন বিবৃতিও। তবে কি একসাথেই সময় কাটাচ্ছেন তথাগত-বিবৃতি? প্রশ্ন উঠছে।

‘ভটভটি’ ছবির শুটিংয়ের সময় থেকেই ছবির পরিচালক তথাগত মুখার্জ্জীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জী। তার জন্যই দেবলীনা ও তথাগতর সুখী দাম্পত্যে ভাঙন ধরেছে এমন কথা মিডিয়াতে শোনা গিয়েছে বারবার। তবে এখনো পর্যন্ত একবারের জন্যেও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি তারা। এখনই নিজেদের সম্পর্কের ব্যাপারে মুখ খুলতে নারাজ এই জুটি।

সম্প্রতি বিবৃতি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে পায়ে পায়ে হেঁটে যেতে দেখা যাচ্ছে দুজনকে। একজোড়া পা ছেলেদের এবং অন্যটি মেয়েদের, তা দেখেই স্পষ্ট হয়েছে। পাশাপাশি ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বলিউডের জনপ্রিয় ছবি ‘পিকে’র ‘চার কাদম’ গানটি চলছিল। বোঝাই যাচ্ছিল তিনি সমুদ্র সৈকতে একেবারে একান্তে সময় কাটিয়েছেন তার ভালোবাসার মানুষের সাথে। তবে তিনি কে! তা এখনও পর্যন্ত রহস্যই রেখেছেন বিবৃতি।

এছাড়াও আরও একটি ছবি শেয়ার করেছেন, যেখানে বালি মাখা দুটি পায়ের দেখা মিলেছে। যাদের পা হালকাভাবে ছুঁয়ে গিয়েছে সমুদ্র। পাশাপাশি তথাগতও তার রহস্যময়ীর একটি কোলাজ শেয়ার করে নিয়েছেন। যার সাথে বিবৃতির একাধিক মিল পেয়েছেন নেটিজেনরা। তবে তার মুখ স্পষ্ট নয় ছবিগুলিতে। এই কোলাজ শেয়ার করে তথাগত ক্যাপশনে লিখেছেন, “জলপরী ওড়ে কিছু ম্যাজিক প্রহরে”। তবে এই ‘জলপরী’ কি বিবৃতি চ্যাটার্জী? তা এখনও খোলাসা করেননি অভিনেতা-পরিচালক নিজেও।

উল্লেখ্য, মিডিয়ার তরফ থেকে অভিনেত্রীকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়াতে বিশেষ কথা বলতে নারাজ তিনি। এই মুহূর্তে নিজের ব্যক্তিগত জীবনটাকে একেবারেই ব্যক্তিগত হিসেবেই রাখতে চান বিবৃতি। সময় হলে সকলেই সবটা জেনে যাবেন, হাবেভাবে এমনটাই বুঝিয়ে দিয়েছেন তিনি। তবে আপাতত, রীতিমতো চর্চায় এই তারকা জুটি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026