বিনোদন

মৃত্যুর একদিন পর লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জ্ঞাপন ঐশ্বরিয়ার, নেটিজেনদের প্রশ্ন, ‘এখন ঘুম ভেঙেছে’

৬ ফেব্রুয়ারি সকাল ৮ টা ১২ মিনিটে সকলকে অবাক করে দিয়ে চিরঘুমের দেশে বিলীন হয়ে গেছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেছে তাঁর কোকিল কন্ঠ। ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে রীতিমতো শোকোস্তব্ধ গোটা দেশ। ৯২ বছর বয়সে করোনা পরবর্তী অসুস্থতায় মৃত্যু হল তাঁর। প্রায় ১ মাস আগে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরা হল না কিংবদন্তির। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী এবং বলিউডের সমস্ত প্রথম শ্রেণীর অভিনেতা অভিনেত্রীরা শিবাজী পার্কে উপস্থিত হয়েছিলেন।

গত ৬ ফেব্রুয়ারি বিকেলবেলা মুম্বাইয়ের শিবাজী পার্কে রাষ্ট্রীয় সম্মানের সাথে শেষ বিদায় জানানো হয় সুরের সরস্বতী লতা মঙ্গেশকরকে। কিংবদন্তির শেষ যাত্রায় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ এবং বলিউডের প্রথম শ্রেণীর তারকারা। পাশাপাশি চোখের জলে সোশ্যাল মিডিয়াতে লতাজিকে স্মরণ করে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন লাখো লাখো সাধারণ অনুরাগী। তবে সমস্ত কিছু হয়ে যাওয়ার একদিন পর ঐশ্বরিয়া রাই বচ্চন, লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। আর সেই পোস্ট দেখে বেজায় ক্ষেপেছেন নেটিজেনরা।

ঐশ্বরিয়া রাই বচ্চন ইনস্টাগ্রামে লতা মঙ্গেশকরের একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লেখেন, “আপনার দিব্য আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি লতাজি। আমি শব্দ হারিয়ে ফেলেছি। ঈশ্বর আশীর্বাদ করুক।” তবে এই পোস্ট করতেই তার কমেন্টে গিয়ে ব্যাপক ট্রোল শুরু করে নেটিজেনরা। কেউ কমেন্ট করে লিখেছেন, “ম্যাডাম বড্ড তাড়াতাড়ি আপনার মনে পড়ে গেল না”। তো আবার কেউ কমেন্ট করে লিখেছেন, “এত দেরি হয়ে গেছে, হাদ হ্যা ইয়ার”। আবার তো একজন সরাসরি লিখেছেন, “ম্যাডাম জেগে উঠেছেন এবার। এতক্ষণে মনে পরেছে।” সবমিলিয়ে বিভিন্ন মন্তব্যের মাধ্যমে ব্যাপক ট্রোল হচ্ছেন বচ্চন ঘরানি।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯২৯ সালের ২৪ শে সেপ্টেম্বর একটি অত্যন্ত মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন লতা মঙ্গেশকর। মাত্র ৫ বছর বয়সে বাবার সাথে থিয়েটারে অভিনয় করতেন সুর সম্রাজ্ঞী। তবে তিনি বিভিন্ন জায়গাতে অভিনয় করলেও, তাঁর স্বপ্ন ছিল বড় গায়িকা হওয়ার। কিন্তু হঠাৎ করে গায়িকার ১২ বছর বয়সে বাবা মারা যান। সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে এসে পড়ে ছোট্ট লতাজির। তখন থেকেই তিনি অর্থ উপার্জনের জন্য একাধিক হিন্দি এবং মারাঠি ছবিতে কাজ করতে শুরু করেন। ১৯৪২ সালে প্রথম তিনি মারাঠি ছবি ‘কিতি হাসল’ এ গান গেয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপর থেকে কোনোদিন পিছন ফিরে তাকাতে হয়নি আর তাঁকে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026