অফবিট

দেশের সবথেকে সুন্দরী আইএএস অফিসার স্মিতা, ‘জনতার অধিকারী’ নামে বিখ্যাত এই মহিলা

মেয়েদের প্রতি আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি সবসময়েই অন্যরকম ছিল। একটা সময় পর্যন্ত তাদের পড়াশোনাও করতে দেওয়া হতনা। তাদের স্থান ছিল শুধুমাত্র বাড়ির চার দেওয়ালের মধ্যেই। কিন্তু আসতে আস্তে পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। ভারতের সাধারণ জনতার মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি অনেকটাই পাল্টে গেছে এই মুহুর্তে। এখন তাদেরকে শুধুমাত্র বাড়ির কাজের মধ্যেই সীমিত রাখা হয়না। তারাও এখন ছেলেদের সঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করছে। বাড়ির সকলের জন্য আয় করছে। মেয়েরাও এখন দেশ তৈরিতে ভূমিকা নিচ্ছে। এমন অনেক উদাহরণ আপনারা আসে পাশে দেখতেও পাবেন।

তবে আজকে আমরা যার কথা বলবো তিনি শুধুমাত্র একজন নারী কিংবা একজন সাধারণ নাগরিক নন, তিনি ভারতের অন্যতম জনপ্রিয় একজন আইএএস অফিসার। বলতে গেলে ভারতের সবথেকে সুন্দরী সরকারি আধিকারিকদের মধ্যে একজন তিনি। তার রূপের পাশাপশি তার কাজ করার ধরনও অনেকের পছন্দের। তার কাজের মূল মন্ত্র হলো, মানুষের জন্য কাজ করা এবং মানুষের ভালো করা। ওনার নাম স্মিতা সবরওয়াল এবং তিনি এখন দার্জিলিংয়ের বাসিন্দা। উনি মনে করেন, “অনেকের ধারনা, সিভিল সার্ভিসে চাকরি পেতে হলে শুধুমাত্র আপনাকে কড়া অধ্যয়ন করতে হবে। এই ভাবনাটা ভুল। আপনি যদি শেষ রাউন্ডে নিজের পছন্দের জিনিস নিয়ে কিছু না বলতে পারেন, তাহলে আপনি কোনদিন একজন সিভিল সার্ভিস আধিকারিক হতে পারবেন না।”

১৯ জুন ১৯৭৭ সালে দার্জিলিং জেলায় তার জন্ম। তার পিতাও ছিলেন একজন অফিসার। তার বাবা প্রণব দাস একজন কর্নেল পদে বহুদিন ধরে কর্মরত ছিলেন। মাত্র ২৩ বছর বয়সে ২০০০ সালে তিনি ভারতের সবথেকে কঠিন সিভিল সার্ভিস পরীক্ষা ইউপিএসসি ক্র্যাক করেন এবং সেই পরীক্ষায় তার সারা ভারতের মধ্যে স্থান ছিল চতুর্থ। প্রথমে চিত্তুর জেলায় সাব-কালেক্টর হিসাবে নিজের জীবন শুরু করলেও পরে অন্ধ্র প্রদেশের একাধিক জেলায় প্রায় ১০ বছর ধরে চাকরি করেন। ২০১১ সালে তাকে করিমনগর জেলার ডিএসপি পদে নিয়োগ করা হয়। এরপর তেলেঙ্গানার বারাঙ্গল, বিশাখাপত্তনম সহ একাধিক জায়গায় তিনি দায়িত্ব সামলেছেন। তবে যেখানে যেখানেই তিনি কাজ করতে গিয়েছেন, সেখানেই তার কাজের জন্য তিনি সম্মানিত হয়েছেন এবং বহু মানুষ তার কাজের প্রশংসা করেছেন। অনেকই তাকে জনতার অধিকারী হিসাবেও চেনেন।

আইপিএস অফিসার ডক্টর অকুন সবরওয়ালের সঙ্গে তার বিবাহ হয় এবং তিনি দুই পুত্রের মা। তার দুই ছেলের নাম নানক এবং ভুবিশ। ছেলেদের দেখাশোনা করে, সংসার সামলেও তিনি নিজের কাজের প্রতি সঠিক সম্মান দিয়ে থাকেন। নিজের কাজকে তিনি কখনও অসম্মান করেন না। আপনাদের জানিয়ে রাখি, নিজের কার্যকালের সময়ে তিনি তেলেঙ্গানার হেলথ সেক্টরে আম্মাল্লানা প্রজেক্ট শুরু করেছিলেন, যে প্রজেক্ট এর সফলতার পরে তাকে প্রধান মন্ত্রী একসিলেন্স পুরস্কারে ভূষিত করা হয়। অন্যদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কার্যালয়ে স্থান পাওয়া প্রথম মহিলা অফিসারও তিনিই ছিলেন। এছাড়াও নিজের কাজের জন্য তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ নামজাদা এক মুখ। গরিবদের প্রতি তার সহমর্মিতা এবং তার কাজ করার ধরন সত্যিই অনস্বীকার্য। প্রায় প্রতিদিন তিনি ২০০ মানুষের অভাব অসুবিধা শুনে সেগুলির সমাধা করেন, যার জন্য তার সঙ্গে সবসময় থাকে বড়দের আশীর্বাদ।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026