এই মুহূর্তে ভারতের অন্যতম সফল বোলার আবেশ খান সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত মুখ। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে ভারতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যস্ত রয়েছেন ভারতের এই তরুণ ক্রিকেটার। তবে জাতীয় দলে সুযোগ পাওয়া মোটেও সহজ ছিল না তার জন্য। অত্যন্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আবেশ খান। ১৯৯৬ সালে মধ্যপ্রদেশের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকে খেলাধুলার জন্য প্রয়োজনীয় সরঞ্জামও কিনে দিতে পারেননি তার বাবা।
বাবার ছোট্ট দোকানের সামান্য আয় দিয়ে কোনো রকমে তাদের সংসার চলত। বহু কষ্টে ক্রিকেট প্রশিক্ষণ নিয়ে ২০১৭ সালে মধ্য প্রদেশের জন্য প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার সুযোগ পান আবেশ খান। প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাদে ২০১৯ সালে আইপিএল খেলার সুযোগ পেয়ে যান। দীর্ঘ কয়েক বছর দিল্লির জার্সিতে আইপিএলে মাঠে নামার সুযোগ পান আবেশ খান। বিধ্বংসী পারফরম্যান্স করার সুবাদে খুব শীঘ্রই দিল্লির জন্য গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি।
তবে ২০২২ সালে আইপিএলে দুটি নতুন দল অন্তর্ভুক্ত হওয়ায় পুরানো দল গুলোকে নতুন করে সাজানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই। মেগা অকশনে নতুন দল লখনউ সুপার জায়েন্টস তার দুর্দান্ত পারফরম্যান্সের দিকে লক্ষ্য রেখে কিনে নেয়। আর লখনউ-এর জার্সিতে প্রথম আসরেই বিধ্বংসী বোলিং করেন আবেশ খান। তার সুবাদে খুব শীঘ্রই জাতীয় দলে খেলার সুযোগ পান তিনি। বর্তমানে ভারতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যস্ত রয়েছেন তিনি।
আবেশ খান এখনো পর্যন্ত আইপিএলে ২৭ উইকেট দখল করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে তার বোনের বিয়েতে নাচতে দেখা গেছে। তবে সেই দিকে চোখ নেই নেট প্রেমীদের। সকলের দৃষ্টি আকর্ষণ করছে তার বোনের সৌন্দর্য। নেট প্রেমীরা মনে করছেন, বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই-এর সৌন্দর্য ম্লান হয়ে পড়েছে আবেশ খানের বোনের সৌন্দর্যের সামনে।
আজ দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। আন্তর্জাতিক বাজারে…
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে…
আইপিএল শুরুর আগেই ধাক্কা—মহেন্দ্র সিং ধোনি ১৫ দিনের জন্য মাঠের বাইরে! আর এই ছোট সময়ের…
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় বিজেপির…
প্রতি ২৮ দিনে রিচার্জ করতে করতে ক্লান্ত? মাস শেষ হওয়ার আগেই প্ল্যান শেষ—আর বছরে ১২…
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে…