বিনোদন

নিজের স্ত্রী কাজলকে মুখ ফোসকে এ কী বললেন অজয়, রেগে লাল হলেন অভিনেত্রী

অভিনেতা অজয় দেবগন (Ajay Devgan) ও কাজল (kajal)-এর জুটি নজরকাড়া।  একদিকে অজয় যেমন ইন্ট্রোভার্ট , অপরদিকে কাজল ভালোবাসেন কথা বলতে।  কিন্তু তবু দুজনের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে অজয় মজা করতে ভালোবাসেন। ‘কফি উইথ করণ’-এ  অজয়-কাজল জুটিকে আমন্ত্রণ জানিয়েছিলেন শোয়ের হোস্ট  করণ জোহর (karan johar)।  সেখানে কাজলকে করণ প্রশ্ন করেছিলেন, কোন অভিনেতার সঙ্গে তাঁকে ভালো মানাবে। কাজলের বদলে অজয় উত্তর দিয়েছিলেন, তাঁর মায়ের ভূমিকায়  কাজলকে ভালো লাগবে। কাজল কপট রাগে হাত বাড়িয়েছিলেন নিজের পায়ের জুতোর দিকে। এরপর সবাই হেসে ফেলেন।

2020 সালের শুরুতে মুক্তি পেয়েছিল ‘তানাজি- দি আনসাঙ ওয়ারিয়র’। জনপ্রিয় এই হিন্দি ফিল্মটি তৈরী হয়েছিল মরাঠি বীর তানাজি বালুসারে(Tanhaji Balusare)-র জীবনকাহিনী অবলম্বনে।  ফিল্মে তানাজির  ভূমিকায় অভিনয় করেছিলেন অজয় দেবগন। তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন  কাজল।  চিত্রনাট্য ও স্টান্টের দিক থেকে নজর কেড়েছিল ‘তানাজি’।

অজয় ও কাজলের অনস্ক্রিন জুটি ‘পেয়ার তো হোনা হি থা’ ফিল্ম থেকেই সুপারহিট।  ‘তানাজি’তে তাঁদের অনস্ক্রিন রসায়ন আরো জমাট বেঁধেছে। তানাজির স্ত্রীর ভূমিকায় কাজল একদম সঠিক। ‘তানাজি’ অজয়ের একশোতম ছবি। বক্স অফিসে ‘তানাজি’ এই বছরের সেরা ব্লকবাস্টার ফিল্ম। এই ফিল্ম টি আয় করেছে 279.55 কোটি।

অজয় দেবগনের একশোতম ছবি ‘তানাজি’ অজয় দেবগন ও কাজলের 2020-কে স্পেশাল বানিয়ে দিয়েছে। ‘তানাজি’র সাফল্য অজয় ও কাজল-কে বলিউডের সেরা পাওয়ার কাপল-এ পরিণত করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026