নিউজ

প্রবল চাপে পিছু হটল হোয়াটসঅ্যাপ, এখনই লাগু হচ্ছে না নতুন প্রাইভেসি পলিসি

হোয়াটসঅ্যাপের (whatsapp) নতুন প্রাইভেসি পলিসি (Privacy Policy) নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বেঁধেছিল। এমনকী দিল্লি হাইকোর্টে (Delhi Highcourt) দায়ের হয়েছিল জনস্বার্থ মামলাও। কয়েক কোটি কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারীরা এই অ্যাপ ছেড়ে টেলিগ্রামের (Telehlgram) মত অ্যাপগুলি ব্যবহার করা শুরু করেছিল। এইসব পরিস্থিতি বিচার করে পিছু হঠতে বাধ্য হল ফেসবুকের (Facebook) মালিকানাধীন এই সংস্থা৷ হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে এখনই লাগু হবে না এই নিয়ম। আপাতত তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

এর আগে সংস্থার তরফে জানান হয় যে নয়া প্রাইভেসি পলিসি ফেব্রুয়ারীর ৮ তারিখ থেকে কার্যকর হবে৷ যদিও বলা হয় হোয়াটসঅ্যাপের এই আপডেটে ফেসবুকের সঙ্গে কোনও তথ্য শেয়ার করবেন না তারা।

“আমরা বহু মানুষের থেকে শুনছি হোয়াটসঅ্যাপের এই আপডেট নিয়ে একাধিক ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। বহু ভুয়ো তথ্যও ছড়িয়ে পড়ছে, যা চিন্তার। আমরা সবাইকে সাহায্য করতে চাই এই নয়া নীতির বিষয়ে। খুব সাধারণ ধারণা থেকে হোয়াটসঅ্যাপ তৈরি হয়েছে। বন্ধু ও পরিবারের মধ্যে যে কথা হবে তা যেন গোপন থাকে, নিজেদের মধ্যে থাকে। এর অর্থ হল আমরা সব সময় এই নীতি মেনেই চলব (end to end encryption)। ফেসবুক তো দূর, হোয়াটসঅ্যাপও এই বার্তালাপ জানবে না। সেই কারণেই কোনও লগ রাখে না সংস্থা। এমনকী লোকেশন শেয়ার করলেও তা হোয়াটসঅ্যাপ জানতে পারে না। হোয়াটসঅ্যাপের কন্টাক্ট ফেসবুকের সঙ্গেও শেয়ার করা হয় না।”

সংস্থার তরফে দাবি করা হয় যে নতুন আপডেট হোয়াটসঅ্যাপ বিজনেসের জন্য। তবে সেই তথ্যও ফেসবুকের সঙ্গে শেয়ার করা হবে না বলেই আশ্বাস দিয়েছেন তাঁরা৷ যদিও পরিস্থিতি বিচার করে আপাতত ফেব্রুয়ারীর ৮ তারিখ আপডেট নিয়ে আসা হচ্ছে না। হোয়াটসঅ্যাপের সুরক্ষা নিশ্চিত করে, ভ্রান্ত ধারণা দূর করে তবেই বাজারে নয়া আপডেট আনবে তাঁরা এমনটাই জানান হয়৷

হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে ঠিক কোন কোন তথ্য নেয় সংস্থা সেটির একটি চার্ট-সহ নথি শুক্রবার নিজেদের ব্লগে প্রকাশ করেছে সংস্থাটি। ফেসবুকের এক্সিকিউটিভ এবং ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি, হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট টুইটারে ইতিমধ্যেই এই বিষয়ে প্রচার করা শুরু করেছে। ফেসবুকের খারাপ প্রাইভেসি রেকর্ডের জের যাতে হোয়াটসঅ্যাপে না পড়ে সেই চেষ্টাই করছেন তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026