অজয় দেবগনের মেয়ে বলিউডের কোন অভিনেত্রীর থেকে কম নয়, সৌন্দর্যের দিক দিয়ে মাকেও টেক্কা দেয়

বলিউড জগতে অজয় দেবগন এবং তাঁর স্ত্রী কাজল সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে নতুন করে পাপারাজ্জিদের দৌলতে ইন্টারনেট সেন্সেশন হয়ে উঠছেন অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন। এমনিতেই বলিউডের স্টার কিডরা সর্বদাই লাইমলাইটে থাকেন। তেমনি বর্তমানে নাইসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়াতে তাঁর একাধিক ছবি ভাইরাল তালিকায় নাম লিখিয়েছে। এমনকি এখনও অব্দি বলিউডে কোনো কাজ করার আগেই নাইসার নামে একাধিক ফ্যানপেজ রয়েছে। মাঝেমাঝেই সৌন্দর্যের জন্য নাইসা খবরের শিরোনামে চলে আসেন।

আসলে সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন অজয় দেবগনের কন্যা। প্রায়ই পরিবার এবং বন্ধু-বান্ধবের সাথে সময় কাটানোর বিশেষ মুহূর্তের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন তিনি। নেটদুনিয়ায় বড় সংখ্যক ফলোয়ার রয়েছে তাঁর। অনুরাগীদের মধ্যে অনেকেই আবার নাইসার বর্তমানের ছবির সাথে কাজলের ৫ বছর আগের ছবির মিল পেয়ে থাকে। এটা বলার অপেক্ষা রাখে না যে দুই বলি তারকার কন্যা দেখতে অত্যন্ত সুন্দরী এবং তাঁর লুকস দিয়ে তিনি সরাসরি বোল্ড আউট করে দিতে পারেন বলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেত্রীকে।

সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ সময় ওয়েস্টার্ন ড্রেস পরে ছবি দিয়ে ঝড় তোলেন নাইসা। তবে ওয়েস্টার্ন পোশাকের পাশাপাশি এথনিক পোশাকেও সমানভাবে স্বাচ্ছন্দ কাজল কন্যা। কিছুদিন আগে একটি দুধসাদা লেহেঙ্গা চোলি পরে টক অফ দা টাউন হয়ে উঠেছিলেন তিনি। মা বাবার মত নাইসাও বেশ ঘুরতে পছন্দ করেন। তাই মাঝেমাঝেই কাজল এবং অজয়ের সাথে তাদের প্রিয় কন্যা বিদেশে পৌঁছে যায়। প্রসঙ্গত, সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথইস্ট এশিয়ায় পড়াশোনা করেন নাইসা।

তবে জনপ্রিয়তা থাকার পাশাপাশি মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়াতে ট্রোলের শিকার হতে হয় কাজল কন্যাকে। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে গিয়ে অজয় দেবগন বলেছিলেন যে ট্রোলাররা আমাকে বা কাজলকে কোনো বিষয় নিয়ে সমালোচনা করতেই পারে। কারণ আমরা অভিনেতা। তবে আমাদের মেয়ে হওয়ার জন্য নাইসার ট্রোল হওয়া মেনে নেওয়া যায় না। যাই হোক, এখনও অব্দি অজয় দেবগন এবং কাজল নিজেদের কন্যাকে বলি লাইমলাইট থেকে দূরেই রাখতে চান।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026