রশ্মিকার ‘সামি সামি’ গানে নাচলেন শ্রীলেখা, প্রশংসায় ভরালেন নেটিজেনরা

এই মুহূর্তে যে সমস্ত সিনেমাগুলি একেবারে ভারত দখল করে রেখেছে, তার মধ্যে অন্যতম হলো পুষ্পা। এই ছবির শ্রীভল্লি গানটি সোশ্যাল মিডিয়াতে যেমন জনপ্রিয় হয়েছে, তেমনি অনেকেই এই গানের সাথে তৈরি করেছেন রিল। অল্লু অর্জুন এবং রশমিকা মন্দন্না অভিনীত এই সিনেমাটি ইতিমধ্যেই সারা ভারতে সাড়া ফেলেছে। আট থেকে আশি সকলেই এই ছবির কারণে রীতিমতো মাতোয়ারা। আর, এবারের রস্মিকার ম্যাজিকে নিজের নাম যোগ করলেন শ্রীলেখা মিত্র। একটু দেরিতে হলেও, শেষ পর্যন্ত সামি সামি গানটির সঙ্গে রিল ভিডিও তৈরি করলেন শ্রীলেখা মিত্র।

সেটের মেকআপ রুমের মধ্যেই দুর্দান্ত নাচ করলেন অভিনেত্রী। নিমেষে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লো এই ভিডিও। এই ভিডিওতে আমরা দেখছি, লাল রঙের টি-শার্ট এবং একটি জিন্স পরে মেকআপ রুমে উদ্দাম নাচ করলেন শ্রীলেখা মিত্র। তার সঙ্গে ছিল একটি চকলেট রং এর সাধারন জ্যাকেট। ক্যাজুয়াল পোশাকে রশমিকা মন্দন্নার বিখ্যাত স্টেপে পা মেলালেন অভিনেত্রী।

ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। শ্রীলেখা মিত্রের ভক্তরা এই ভিডিওর নিচে কমেন্টে ভরিয়ে দিয়েছেন। ফেসবুকে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই এই ভিডিওটি তুমুল ভাইরাল। ভক্তরা বলছেন, “তোমাকে সেক্সী লাগছে।” কেউ লিখছেন, “তুমি জানো আসলে কিভাবে বাঁচতে হয়।” এরকমই আরো অনেকে তার প্রশংসা করেছেন। তবে, তার ট্রোলারের সংখ্যাও খুব একটা কম নেই। তারাও এই ভিডিওর নিচে স্বভাবতই কমেন্ট করেছেন। তবে হ্যাঁ, অন্য ভিডিওগুলির মতো এখানেও শ্রীলেখা এই নিয়ে কোন পাত্তা দেননি।

দিন কয়েক যাবত, সিনেমার পর্দায় শ্রীলেখাকে খুব একটা বেশি দেখা যাচ্ছে না। তবে ছবির পর্দায় দেখা না গেলেও, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোষ্টের জন্য তিনি সবসময় চর্চার মধ্যেই থাকেন। শেষ তাকে রুপোলি পর্দায় দেখা গিয়েছে অপরাজিত ছবিতে। তবে গত মাসেই ‘এবং ছাদ’ ছবির শুটিংয়ের কাজ শুরু করেছেন তিনি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026