খেলা

Indian cricketer: আশিস নেহরার স্ত্রীর সঙ্গে ক্যামেরায় ধরা পড়লেন জাদেজা, জল খাওয়ার বাহানা করে নিস্তার পেলেন ভারতীয় ক্রিকেটার

ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা মাঠে এবং মাঠের বাইরে নিজের হাসিখুশি মেজাজের জন্য সর্বদা আলোচিত হন। পাশাপাশি ভারতীয় ক্রিকেট নিয়ে তার মন্তব্য গুলি মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি অজয় জাদেজা সম্পর্কিত একটি মজার ভিডিও প্রকাশিত হয়েছে নেট পাড়ায়। যে ভিডিও দেখে হাসি থামাতে পারছেন না নেট প্রেমীরা। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে এক থেকে অন্যের ফোনে।

আসলে এই মজাদার ঘটনাটি ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের আইকন ক্রিকেটার ভিভ রিচার্ডস এবং ভারতের বলিউড অভিনেত্রী নিনা গুপ্তার মেয়ে মাসাবা গুপ্তার বিয়েতে। এদিন মাসাবার বিয়েতে হাজারো সেলিব্রেটির মধ্যে নিয়ন্ত্রিত ছিলেন ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা। সেই তালিকায় ছিলেন অজয় জাদেজা এবং আশিষ নেহরার মত ক্রিকেটার।

এদিন মাসাবার বিয়েতে যাওয়ার সময় আশিষ নেহরার গাড়িতে করে যান অজয় জাদেজা। বিয়ে বাড়ি গিয়ে গাড়ি থেকে নামার পরপরই অজয় জাদেজাকে ঘিরে ফেলে মিডিয়াকর্মীরা। এদিকে অজয় জাদেজার পাশাপাশি গাড়ি থেকে নেমে পড়েন আশিষ নেহরার স্ত্রী রুশমা নেহরা। মিডিয়াকর্মীরা ভুলবশত ওই মহিলার সাথে অজয় জাদুজাকে ছবি তোলার জন্য বলতে থাকেন।

এই কথা শুনে ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা হাসতে হাসতে বলেন,’আরে উনি আমার সাথে নেই, তিনি আশিষ নেহরার সাথে আছেন।’ এরপর গাড়ি থেকে নেমে পড়েন ভারতের সাবেক ক্রিকেটার আশিষ নেহরা। তিনজনকে একত্রে দেখে মিডিয়াকর্মীরা আবদার করেন সবাইকে একসাথে ছবি তোলার জন্য। তিনজনকে একত্রে ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা গেছে।

Kriti Lekha Shome

Recent Posts

সাফল্যের মুখ দেখতেই ফের চোটের ধাক্কা! ক্র্যাচ নিয়ে হাঁটছেন বরুণ, আশা শেষ KKR-র?

ব্যর্থতা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু প্লে-অফের দৌড়ে এখনও একটুও নিশ্চিন্ত…

May 11, 2026

৫ বছরের কম বয়সি শিশুর আধার কার্ডে নয়া নিয়ম, এবার বাধ্যতামূলক বাবা-মায়ের বায়োমেট্রিক যাচাই

৫ বছরের কম বয়সি শিশুদের আধার কার্ড তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন…

May 11, 2026

মাত্র ১ টাকায় রিচার্জের সুবিধা দিচ্ছে BSNL! আনলিমিটেড কলিং থেকে ফ্রি ডেটা, জানুন আসল সত্যি

বর্তমানে মোবাইল রিচার্জের খরচ এতটাই বেড়েছে যে ৫০০-৬০০ টাকার কমে ভাল প্ল্যান পাওয়া প্রায় অসম্ভব।…

May 11, 2026

সময়ের মধ্যে মজুরি না দিলে কড়া ব্যবস্থা, শ্রম কোড আইনের বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

শ্রমিক ও কর্মচারীদের নির্ধারিত সময়ের মধ্যে মজুরি দিতেই হবে। একদিনও দেরি করা যাবে না। মূলত…

May 11, 2026

পাকিস্তান সফরে গ্রিনকে দলে নিল অস্ট্রেলিয়া, কেকেআর প্লে-অফে উঠবে না ধরেই কি সিদ্ধান্ত?

আইপিএল এখনও শেষ হয়নি। প্লে-অফের দৌড়েও আনুষ্ঠানিক ভাবে টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যেই…

May 11, 2026

ক্ষমতায় এসেই কড়া অ্যাকশন! গরু পাচার বন্ধে রাতারাতি বড় সিদ্ধান্ত নতুন সরকারের

রাজ্যে সরকার পরিবর্তনের পরেই বড় পদক্ষেপ নিল নতুন বিজেপি সরকার। বহুদিন ধরে আলোচনায় থাকা গরু…

May 11, 2026