Sid-Kiara: কিয়ারা আদভানি শ্বশুর বাড়িতে পৌঁছেছেন, বিয়ের মিষ্টি বিতরণ নবদম্পতির, ভাইরাল ভিডিও

বিগত বেশ কয়েকমাস ধরে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ে নিয়ে চর্চা চলছে। মাঝে তাদের বিচ্ছেদের খবরও প্রকাশ্যে এসেছিল। তবে সমস্ত গুজবকে দূরে সরিয়ে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বলিউডের এই পাওয়ার কাপেল। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা মিডিয়ামহল সরগরম তাদের বিয়ের খবরেই। মিডিয়ামহলের পাশাপাশি সমগ্র সাধারণমহল এই মুহূর্তে মেতে রয়েছে তাদের শেয়ার করে নেওয়া বিয়ের ছবি নিয়েই। সেই ছবি বারবার দেখেও মন ভরছে না তাদের।

মঙ্গলবার অর্থাৎ ৭’ই ফেব্রুয়ারি জয়সালমীর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত বিলাসবহুল সূর্যগড় হোটেলেই তাদের বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছিল। ফুল দিয়েই সাজানো হয়েছিল গোটা সূর্যগড় হোটেল। খাওয়া-দাওয়ার আয়োজনও ছিল এলাহি। খুব সম্ভবত দুপুর ২’টো থেকে ৪’টের মধ্যে একে অপরের সাথে জীবন কাটানোর জন্য অঙ্গীকার বন্ধ হয়েছিলেন তারা। পেয়েছিলেন একরাশ শুভেচ্ছাবার্তাও।

তবে ইতিমধ্যেই এই নবদম্পতি পৌঁছে গিয়েছেন দিল্লিতে। বিয়ের পর এই প্রথমবারের জন্য শ্বশুরবাড়িতে পা রেখেছেন কিয়ারা। জয়সালমীর থেকে ফেরার সময় বিমানবন্দরেও একসাথে দেখা গিয়েছে তাদের। সেই ঝলকও মিলেছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। দিল্লিতে পৌঁছানোর পর করেছেন মিষ্টি বিতরণও। আপাতত সেই ঝলককে কেন্দ্র করেই একাংশের মাঝে চর্চিত এই নবদম্পতি।

সাম্প্রতিক এই ভিডিওটি ‘ভুম্পলা’ নামের একটি অফিসিয়াল ইনস্টা পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। এদিন দুজনকেই লাল পোশাকে দেখা গিয়েছে। কিয়ারা লাল সালোয়ার স্যুটের পাশাপাশি পরেছিলেন চূড়া। খোলা চুলে সিঁথি ভর্তি ছিল সিঁদুর। চোখে-মুখে নতুন বিয়ের জৌলুস ছিল স্পষ্ট। পাশাপাশি সিদ্ধার্থকে দেখা গিয়েছে লাল পাঞ্জাবি ও সাদা পায়জামায়। গলায় নিয়েছিলেন সাদার উপর কাজ করা সালও। এই পোশাকেই এদিন দিল্লির বাড়ির বাইরে এসে সমস্ত পাপারাজিৎদের হাতে মিষ্টির বাক্স তুলে দিয়েছেন এই নবদম্পতি। পাশাপাশি তাদের তরফ থেকে পেয়েছেন অনেক শুভেচ্ছাবার্তাও। কেউ কেউ তো মজার ছলে বলেছেন, ‘হ্যাপি শেরশাহ লাইফ’। একথা শুনে ক্যামেরার দিকে তাকিয়ে হেসেছেন দুজনেই। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা মিডিয়ামহল ব্যাস্ত রয়েছে এই বলি নবদম্পতিকে নিয়ে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026