খেলা

বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি রাহানের, কোণঠাসা অস্ট্রেলিয়া

মেলবোর্ন: মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন অনবদ্য ব্যাটিং দক্ষতা দেখালেন অজিঙ্কা রাহানে। আজ, রবিবার ১৯৫ বলে তিনি শতরান করেন। এই সেঞ্চুরিটা ভারতীয় ক্রিকেট সমর্থকদের পাশাপাশি রাহানের স্মৃতির মণিকোঠায় একটু স্পেশাল হয়েই থাকবে। কারণ বিরাটের অনুপস্থিতিতে রাহানে কতটা অধিনায়কত্ব সামলাতে পারবেন, তা নিয়ে একটা গুঞ্জন চলছিলই। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দলকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিলেন তিনি।

টেস্ট ক্রিকেটে এটা রাহানের দ্বাদশ শতরান। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করার পর ২০২০ সালের একেবারে শেষে এসে তিনি শতরান পেলেন। পাশাপাশি ২০১৭ সালের পর এই প্রথমবার তিনি বিদেশের মাটিতে শতরান পেলেন। তিন বছর আগে কলম্বোর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ১৩২ রানের একটি ইনিংস খেলেছিলেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে এই নিয়ে দ্বিতীয় শতরান করলেন রাহানে। ২০১৪ সালে এই মাঠেই তিনি শতরান করেছিলেন। সুতরাং, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড যে মুম্বইয়ের এই ব্যাটসম্য়ানের কাছে যথেষ্ট পয়া, তা বলা যেতেই পারে।

মেলবোর্ন টেস্টের প্রথম দুটো দিন বেশ ভালই কাটল রাহানের। বিরাট কোহলির অবর্তমানে তিনিই ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন। তবে ক্রিকেট বিশ্বের প্রায় প্রত্যেকেই রাহানের এই নেতৃত্বগুণের প্রশংসা করছেন। সঠিক সময়ে বোলিং পরিবর্তন এবং আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে তিনি বাজিমাত করেছেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা মনে করেন, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব উপভোগ করছেন অজিঙ্কা রাহানে। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে তাঁকে যেন আরও আত্মবিশ্বাসী লেগেছে।

আজhttps://twitter.com/BCCI/status/1343083517228412930?s=19 রাহানে তিনটি বড়বড় পার্টনারশিপ গড়ে তোলেন। প্রথমটি হনুমা বিহারীর সঙ্গে ৫২ রানের, পরেরটা ঋষভ পান্থের সঙ্গে ৫৭ রানের এবং সবশেষে রবীন্দ্র জাদেজার সঙ্গে তিনি ১০৪ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে তোলেন। আর এই তিনটে পার্টনারশিপের দৌলতেই দ্বিতীয় দিনের শেষে রীতিমতো চালকের আসনে বসে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে ভারত ২৭৭ রান তুলেছে।

আজ দিনের প্রথম সেশনে বিধ্বংসী বোলিং করছিলেন প্যাট কামিন্স। তিনি একাই শুভমান গিল এবং চেতেশ্বর পূজারার উইকেট তুলে নেন। ২১.৬ ওভারে প্যাট কামিন্সের বলে টিম পেইনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন শুভমান গিল (৪৫)। অফসাইডের বাইরে গিল হালকা হাতে একটা শট খেলতে গিয়েছিলেন। বলটা চতুর্থ কিংবা পঞ্চম স্টাম্পে ফুল ডেলিভারি ছিল। কিন্তু গিলের সামনের পা’টা একটুও নড়েনি। বল ব্যাটের কানায় লেগে সোজা পেইনের দস্তানায় জমা পড়ে। এরপর মাত্র দু’ওভারের মধ্যেই আরও একটা উইকেট পড়ল ভারতীয় ক্রিকেট দল। এবার চেতেশ্বর পূজারা (১৭)। প্যাট কামিন্সের আরও একটা অসাধারণ বোলিংয়ের শিকার হলেন পূজারা। ক্যাচ ধরলেন পেইন। ২৩.৪ ওভারে কামিন্সের একটা লেংথ বল ডিফেন্ড করতে গিয়েছিলেন পূজারা। কিন্তু, শেষ মুহূর্তে বলটা মুভ করতে শুরু করে। অবশেষে ব্যাটের বাইরের কানা লেগে পেইনের কাছে সরাসরি চলে যায়। পেইন ডান হাত ক্যাচটা ধরতে বিন্দুমাত্র ভুল করলেন না। ওই ২ ওভারের মধ্যে কামিন্স গোটা ম্যাচের রংটাই বদলে দিয়েছিলেন।

এরপর হনুমা বিহারী (২১) এবং ঋষভ পান্থের (২৯) সঙ্গে দুটো ৫০+ পার্টনারশিপ দলের ভিতটাকে অনেকটাই মজবুত করে দেয়। সেই মজবুত ভিতের উপরেই এবার একটা শতরানের পার্টনারশিপ জাদেজাকে নিয়ে গড়ে ফেলেন রাহানে। দ্বিতীয় নতুন বলে যাতে ভারত কোনও উইকেট না হারায়, সেটা নিয়ে যথেষ্ট সতর্ক ছিলেন এই দুই ব্যাটসম্যান। যদিও অজ়ি ফিল্ডাররা রাহানের ক্যাচ দু’বার মিস করেছেন। একবার ৭৪ রানের মাথায়। আর পরেরটা দিনের শেষ বলে (৯১.৩ ওভার) ১০৪ রানের মাথায়। তবে ওই যে কথায় আছে না, ‘নো রিস্ক, নো গেইন।’ আজ যেন সেটাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন রাহানে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026