নিউজ

মোদি-শাহ মিথ্যে বলেন, তালিকা প্রকাশ করে টুইট অমিত মিত্রের

কলকাতা: কয়েকদিন আগেই কৃষকদের সঙ্গে ভার্চুয়ালে মিটিংয়ের সময়ে তৃণমূল সরকারকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার রাজনৈতিক কারণে বাংলার কৃষকদের কেন্দ্রে প্রকল্প থেকে বঞ্চিত করছে। এবার তারই পাল্টা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। ট্যুইট করে তিনি জানালেন, মিথ্যা কথা বলেছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আমলে রাজ্যের আর্থিক বৃদ্ধি অনেকটাই বেড়েছে।  এদিন তিনি এ বিষয়ে একটি টুইটও করেন।

টুইটারে একটি ছবি পোস্ট করেন অমিত মিত্র। সেখানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিভিন্ন তফাতের বিষয়টিও তুলে ধরেন। সেই তালিকা অনুযায়ী, ২০১৯-২০২০ সালে অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার ৪.১৮ শতাংশ। সেখানে পশ্চিমবঙ্গের জিডিপি বৃদ্ধির হার ৭.২৬ শতাংশ।  দেশের জিভিএ বৃদ্ধির হার ৩.৮৯ শতাংশ। বাংলার জিভিএ বৃদ্ধির হার ৭.৩৯ শতাংশ। শিল্পের ক্ষেত্রে দেশের বৃদ্ধির হার ০.৯২ শতাংশ। বাংলার ৫.৭৯ শতাংশ। পরিষেবা ক্ষেত্রে দেশের বৃদ্ধির হার ৫.৫৫ শতাংশ। পশ্চিমবঙ্গের ৯.২৬ শতাংশ। কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার ৪.০৫ শতাংশ। একই ক্ষেত্রে বাংলার বৃদ্ধির হার ৪.৭৪ শতাংশ। এই তালিকাটি কেন্দ্রের পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকে এমনটাই দাবি করা হয়েছে ওই ছবিতে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে কিষাণ সম্মান নিধি চালু না করার জন্য  মমতা সরকারের দিকে আঙুল তোলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি বলেন, এর ফলে বাংলার ৭০ লক্ষ কৃষক বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। রাজনৈতিক কারণেই এই সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে দাবি করেন তিনি। যদিও পরে এটা নিয়ে প্রায় দেড়পাতার বিবৃতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, অর্ধসত্য কথা বলছেন দেশের প্রধানমন্ত্রী। চেষ্টা করছেন মানুষকে বিভ্রান্ত করার। এবার কার্যত সেই একই সুর শোনা গেল রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের গলায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026