নিউজ

উপমুখ্যমন্ত্রী পদে ফিরলেন অজিত পাওয়ার, মন্ত্রীত্ব পেলেন আদিত্য ঠাকরেও

উদ্ভব ঠাকরে নেতৃত্বাধীন মহারাষ্ট্রের মন্ত্রীসভায় মঙ্গলবার শপথ নিলেন ৩৬ জন মন্ত্রী। শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন উদ্ভব ঠাকরের ২৯ বছর বয়সী পুত্র আদিত্য ঠাকরেও। মহারাষ্ট্রের ইতিহাসে এই প্রথম বার মন্ত্রীসভায় একসঙ্গে ঠাঁই পেলেন পিতা ও পুত্র।

ন্যাশনাল কংগ্রেস পার্টির সুপ্রিমো শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার এদিন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। গত নভেম্বরে মাঝরাতে ক্ষমতা দখল করা তিন দিনের বিজেপি সরকার থেকে ইস্তফা দেওয়ার পর এক মাসের মধ্যে দ্বিতীয় বারের জন্য শপথ নিলেন তিনি।

আরও পড়ুন : ‘আসুন একত্রে হয়ে বিজেপিকে ছুড়ে ফেলি’, সিএএ বিরোধী সমাবেশে বললেন মমতা

৩৬ মন্ত্রীর মধ্যে ২৬ জনই ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন, বাকী ১০ জন সহযোগী মন্ত্রী হিসেবে শপথ নেন এদিন। বর্ধিত এই মন্ত্রীসভায় ৩ জন মহিলা মন্ত্রী হিসেবে শপথ নেন। তাদের মধ্যে দু জন ক্যাবিনেট মন্ত্রী। মন্ত্রীসভার এই তিন মহিলা সদস্য হলেন, কংগ্রেসের বর্ষা গায়কোয়াড় ও যশোমতী ঠাকুর এবং এনসিপির অদিতি টাটকারে।

নতুন এই মন্ত্রীসভায় চার জন মুসলিম সদস্য শপথ নেন। এরা হলেন, এনসিপির নবাব মালিক ও হাসান মুশারিফ, কংগ্রেসের আসলাম শেখ এবং শিবসেনার আব্দুল সাত্তার। কংগ্রেস বিধায়ক আব্দুল সাত্তার বিধানসভা ভোটের আগে শিবসেনাতে যোগ দেন।

আদিত্য ঠাকরের পাশাপাশি বর্ষীয়ান এনসিপি সাংসদ সুনীল টাটকারের কন্যা অদিতিও প্রথম বারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে মন্ত্রীসভায় স্থান করে নিলেন। পরবর্তী প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের ছেলে অমিত দেশমুখ, বর্ষীয়ান কংগ্রেস নেতা একনাথ গায়কোয়াড়ের মেয়ে বর্ষা গায়কোয়াড় এবং প্রয়াত কংগ্রেস নেতা পাতঙ্গরাও কদমের ছেলে, দলের কার্যকরী সভাপতি বিশ্বজিৎ কদম মন্ত্রীসভায় স্থান পেয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026