এই সাল শেষ হতে চললো তার পাশাপাশি একটি দশকও শেষ হবে। তাই ক্রিকেটপ্রেমী, লেখক, পরিসংখ্যানবিদ, মিডিয়া হাউস, ক্রিকেট বিশ্লেষক এবং প্রাক্তন ক্রিকেটাররা ২০১৯ বছরের এবং ২০১০-২০১৯ দশকের জন্য নিজের নিজের সেরা একাদশ বেছে নিচ্ছেন। সম্প্রতি উইজডেন দশকের সেরা টি-টোয়েন্টি দল প্রকাশ করেছে এবং বিশ্বের সেরা কয়েকজন খেলোয়াড়কে দশকের সেরা দল গঠনের জন্য বেছে নিয়েছেন, তাদের নির্বাচনকে ঘিরে বিতর্ক করবার মতো সুযোগ রয়েছে।
উইজডেনের এই দলে রোহিত শর্মার মত ক্রিকেটারের যেমন সুযোগ হয়নি তেমনি তৃতীয় সর্বোচ্চ রান শিকারি মার্টিন গাপটিলেরও সুযোগ হয়নি। ওপেনার হিসেবে তারা বেছে নিয়েছে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও নিউজিল্যান্ডের কলিন মুনরো কে। তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার দুই অলরাউন্ডার শেন ওয়াটসন ও গ্লেন ম্যাক্সওয়েল রয়েছে এই দলে।
আরও পড়ুন : সামনেই অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ধোনির ভবিষ্যত প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে তারা স্ট্রাইক রেট বেশি হওয়ার জন্য মহেন্দ্র সিংহ ধোনির পরিবর্তে ইংল্যান্ডের জস বাটলার কে বেছে নিয়েছে। দুই স্পিনার হিসেবে আছে আফগানিস্তানের মহম্মদ নবি ও রাশিদ খান। তিনজন জোরে বোলার হিসেবে স্থান পেয়েছে ভারতের জসপ্রীত বুমরাহ, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও ইংল্যান্ডের ডেভিড বিলি।
উইজডেনের দশকের সেরা টি-টোয়েন্টি দল
অ্যারন ফিঞ্চ(অধিনায়ক), কলিন মুনরো, বিরাট কোহলি, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জস বাটলার(উইকেট-রক্ষক), মহম্মদ নবি, ডেভিড বিলি, রশিদ খান, জসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…