নিউজ

কংগ্রেসের মন্ত্রীসভা গঠন করতে দেরী, উপ-মুখ্যমন্ত্রী হিসেবে ফিরতে পারেন অজিত পাওয়ার

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের নেতৃত্বে মহারাষ্ট্রে নতুন সরকার গঠনের এক মাস পরেও রাজ্য সরকার তার মন্ত্রিসভা প্রসারিত করতে পারেনি। নির্ধারিত সময়ে জোটদল কংগ্রেস যেহেতু প্রার্থীদের নাম প্রকাশ করতে পারেনি তাই এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

সুত্র থেকে জানা গেছে কংগ্রেস মন্ত্রিসভার অংশ হওয়ার জন্য দু’জন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবন ও পৃথ্বীরাজ চবনের সাথে আলোচনা করা হয়েছে।মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বে এখনও পর্যন্ত মন্ত্রিসভায় মাত্র ৬ জন মন্ত্রী শপথ নিয়েছে।এনসিপি প্রধান শরদ পাওয়ার সোমবার এ কথা জানিয়েছেন যে তাঁর দলের তালিকা চূড়ান্ত এবং নাম প্রকাশের জন্য কোথাও যাওয়ার দরকার নেই।

আরও পড়ুন : ‘মুসলিমদের জন্য ১৫০টি দেশ আর হিন্দুদের মাত্র ১ টি’, CAA সমর্থনে বললেন গুজরাতের মুখ্যমন্ত্রী

মন্ত্রিসভা সম্প্রসারণের পরবর্তী তারিখটি ঠিক করা হয়েছে ৩০ শে ডিসেম্বর। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির এক নেতা বলেন যে, অজিত পাওয়ার উদ্ধব ঠাকরে সরকারে উপ-মুখ্যমন্ত্রী হিসাবে ফিরে আসতে পারেন।সোমবার মুম্বইয়ের সহ্যাদ্রি গেস্ট হাউসে ঠাকরে ও শরদ পওয়ারের দীর্ঘ আলোচনাও হয়।

২০১৪ সালের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস-এনসিপি জোট ক্ষমতায় থাকাকালীন শরদ পাওয়ারের ভাগ্নে অজিত পাওয়ার দু’বারের জন্য উপ-মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে যে শিবসেনা এবং এনসিপিতে ১৩ টি করে মন্ত্রী বার্থ এবং কংগ্রেস ১০টি মন্ত্রী বার্থ পেতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026