বুধবার জম্মু-কাশ্মীরের একাধিক স্থানে পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করে। পাকিস্তানের সেনাবাহিনী একাধিক স্থানে গুলি চালায়। বিনা প্ররোচনায় করা এই পাক গুলিবর্ষনে এক ভারতীয় সেনা জওয়ান শহিদ হন ও একজন সাধারণ নাগরিক মারা যায়। সেনাবাহিনী দেওয়া খবর অনুযায়ী বুধবার নিয়ন্ত্রণরেখার চারটি স্থানে গুলি চালায় পাকিস্তান। উরি সেক্টরে একজন ভারতীয় জওয়ান শহিদ হন ও একজন মহিলা প্রাণ হারান। পুঞ্চ জেলার শাহপুর এবং কির্নি সেক্টরেও সংঘর্ষবিরতি লঙ্ঘন হয়েছে বলে জানা যায়। তবে ভারতের তরফে এর যোগ্য জবাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ভারতীয় সেনাবাহিনীতে নতুন পদ, আমেরিকার মতো ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ পেল ভারত
পাকিস্তানের তরফে সংঘর্ষে বিরতি লঙ্ঘনের ঘটনা বেড়েই চলেছে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে এই ঘটনা বহুবার ঘটেছে এবং বড়দিনেও গুলিবর্ষণ অব্যাহত। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত LoC তে ঘটেছে ৯৫০ টি সংঘর্ষবিরতি ঘটনা। ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত আশঙ্কা প্রকাশ করেছেন যে কোন মুহূর্তে নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতির অবনতি হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…