খেলা

দশকের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী রবিচন্দ্রন অশ্বিন, কৃতিত্বের সালাম সৌরভের

সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি ২০১০-২০১৯ দশকের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার এর তালিকা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে ভারতের রবিচন্দ্রন অশ্বিন শীর্ষে রয়েছেন। তার এই কৃতিত্বের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই প্রধান আশ্বিনকে চূড়ান্ত মূল্য দিয়েছেন এবং তিনি মনে করেন যে ভারতীয় ক্রিকেটে অশ্বিনের অবদান প্রায়শই নজরে পড়ে না।

ভারতীয় এই অফস্পিনার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই দশকে মোট ৫৬৪ টি উইকেট সংগ্রহ করেছেন। সেরা ৫ উইকেট সংগ্রহকারী তালিকায় অশ্বিন হলেন একমাত্র স্পিনার। এর পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (৫৩৫) ও স্টুয়ার্ট ব্রড(৫২৫)। চতুর্থ ও পঞ্চম স্থান দখল করেছেন যথাক্রমে নিউজিল্যান্ডের দুই পেসার টিম সাউদি (৪৭৮) ও ট্রেন্ট বোল্ট (৪৫৮)।

আরও পড়ুন : বুমরাহকে ম্যাচে না নামার ‘আদেশ’ দিলেন সৌরভ গাঙ্গুলি

৩৩ বছর বয়সী ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন এই দশকে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৫৬৪ উইকেট নেওয়ার পাশাপাশি তিনি ক্রিকেটের সবচেয়ে লম্বা ও প্রাচীনতম অংশ টেস্ট ক্রিকেটে ভারতীয় হিসেবে দ্রুততম ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০, ৩০০ ও ৩৫০ উইকেট নেওয়ার নজির গড়েছেন। এই দশকে অশ্বিন ভারতের হয়ে ৬৫ টি টেস্ট ম্যাচ খেলে ২৫.৪৪ গড় সহ ৩৪২ টি উইকেট নিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026