নিউজ

‘মুসলিমদের জন্য ১৫০টি দেশ আর হিন্দুদের মাত্র ১ টি’, CAA সমর্থনে বললেন গুজরাতের মুখ্যমন্ত্রী

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি মঙ্গলবার নাগরিকত্ব বিলের বিরোধীদের প্রশ্ন করেন, ‘মুসলিমদের থাকার জন্য তো ১৫০টি দেশ রয়েছে এবং হিন্দুদের মাত্র ১ টি, তাহলে এখানে হিন্দুরা থাকলে আপনাদের সমস্যা কেন হচ্ছে?’ তিনি প্রতিবেশী দেশগুলির শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে কংগ্রেস মহাত্মা গান্ধীর নীতি অনুসরণ না করছে না এই অভিযোগ করেছেন।

আহমেদাবাদে নাগরিকত্ব আইনের সমর্থনে একটি সভা থেকে গুজরাতের মুখ্যমন্ত্রী বলেন, ‘মহাত্মা গান্ধী বলে গেছেন এই তিনটি দেশের থেকে শরণার্থীরা যখন ভারতে আসবেন তখন তাদের গ্রহণ করে নেওয়া হবে। আমি কংগ্রেসকে জিজ্ঞেস করছি যে তারা গান্ধীজির পথ অনুসরণ করলে তারা নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন কেন?’

আরও পড়ুন : ‘আপনারা যা করেছেন তা একবার ভেবে দেখা উচিত ছিল’, বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বললেন মোদী

গান্ধীজি যেখান থেকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিলেন, সেই জায়গা থেকেই নাগরিকত্ব আইনের সমর্থনে সমাবেশের আয়োজন করে বিরোধী দলগুলিকে নাগরিকত্ব আইন নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করার অভিযোগ করেন বিজয় রুপানি।

তিনি আরও বলেন, ‘আজ আমরা সিএএ’র সমর্থনে এই সমাবেশ করছি, যেখানে থেকে মহাত্মা গান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। কমিউনিস্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা সিএএ’র বিষয়ে দেশের অনুভূতি নিয়ে খেলছে।আমরা বলেছিলাম ৩৭০ ধারা বাতিল করবো, রাম মন্দির বানাবো, তিন তালাক বন্ধ করবো এবং CAA আনবো। এ কারণেই জনগণ আমাদের পক্ষে ভোট দিয়েছেন, এবং আমরা সরকার গড়েছি।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026