বলিউড

Bollywood: বড় পর্দাতে ফের ফিরছে বড়ে মিঞা আর ছোটে মিঞা! একসাথে জুটি বাঁধছেন টাইগার ও অক্ষয়

বলিউডে কাজ পাগল মানুষ বললে প্রথমে সকলের মাথায় এজ অভিনেতার নাম মাথায় আসবে। হ্যাঁ ঠিক ধরেছেন খিলাড়ি অক্ষয়কুমারের কথাই বলছি। ২৪ অক্টোবর আতরাঙ্গি সিনেমা মুক্তি পায়। এরপরেই অক্ষয়ের পরবর্তী সিনেমার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার আলি আব্বস জাফরের পরিচালনায় নতুন ছবিতে কাজ করতে চলেছেন এই অ্যাকশন হিরো। শুধু তিনি নয় এই টিনসেল টাউনের এই জেনারেশনের আরো অ্যাকশন হিরো টাইগার শ্রফ ও থাকছেন।

এক সর্বভারতীয় প্রতিবেদন অনুসারে এই নতুন ছবির নাম হতে চলেছে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। যতদূর শোনা যাচ্ছে বিগ বি আর গোবিন্দার হিট ছবি-র নাম অনুসারেই তৈরি হবে এই নতুন ছবি। ডেভিড ধাওয়ান পরিচালিত এই সিনেমাতে অভিনয় করেছিলেন রবিনা ট্যান্ডন, অনুপম খের, পরেশ রাওয়াল, শরৎ সাক্সেনারা। জানা যাচ্ছে এই নতুন ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র শ্যুট শুরুর কথা আছে পরের বছর জানুয়ারি মাসে। এই প্রথম একসাথে স্ক্রিন শেয়ার করতে চলেছেন অক্ষয় আর টাইগার। ছবিটির প্রযোজনা করবেন বাশু ভাগনানি, জ্যাকি ভাগনানি ও দীপশিখা ভাগনানি। যদিও এখনও এই ছবির ব্যাপারে কোনো কথা বলেননি চা প্রযোজনা সংস্থা।

তবে মনে করা হচ্ছে, অক্ষয় আর টাইগার যখন একসাথে আছে তাহলে এই নুতুন ছবিতে ভরপুর অ্যাকশন তো থাকবেই। শোনা যাচ্ছে ২০২৩ সালে মুক্তি পেতে পারে এই ছবি। আপাতত বাশু ভাগনানিরই পরের ছবি ‘সিনড্রেলা’ সিনেমাতে কাজ করার কথা আছে অক্ষয়ের। আর এই প্রযোজকেরই আরেকটি নতুন প্রোজেক্ট ‘গণপথ’এ দেখা যাবে টাইগারকে।  উল্লেখ্য, অক্ষয়ের পাইপলাইনে রয়েছে ‘পৃথ্বীরাজ’, ‘বচ্চন পাণ্ডে’, ‘রক্ষা বন্ধন’, ‘ওএমজি ২’, ‘রাম সেতু’, ‘গোরখা’, ‘সিনড্রেলা’। অন্য দিকে, টাইগারের হাতে ‘হিরোপন্তি ২’, ‘বাঘি ৪’ আর ‘গণপথ’। এত কাজের মাঝে আরো এক নতুন কাজ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026