বিনোদন

Tiyasha Roy: স্বামীকে না পেয়ে পর্দার শ্যামা ভাসুরকে নিয়েই বানালেন ইনস্টারিল, ভাইরাল ভিডিও

তিয়াসা রায় ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের সূত্র ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিয়াসা। তিনি নিজের অভিনয় দক্ষতার জন্যই খুব অল্পসময়ের মধ্যে দর্শকমনে জায়গা করে নিয়েছেন। পর্যায়ে তার অভিনয় শুরু থেকেই নজর কেড়েছিল অনেকের। এই মুহূর্তে রিল লাইফ হোক কিংবা রিয়েল লাইফ দুই জায়গাতেই তার অনুরাগীর সংখ্যা রয়েছে অনেক। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ফলোয়ার্স সংখ্যা উল্লেখ করার মতো।

বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া হল এমন একটা মাধ্যম যার সাহায্যে সমস্ত ধরনের তারকারা নিজেদের অনুরাগীদের সাথে খুব সহজেই সংযোগ স্থাপন করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় ছোটপর্দার অন্যতম জনপ্রিয় নায়িকা তিয়াসা রায় বেশ জনপ্রিয়। অভিনেত্রী প্রায়ই নিজের বানানো রিল ভিডিও ও বিভিন্ন ছবি শেয়ার করে থাকেন তার অনুরাগীদের এবং সকল নেটনাগরিকদের সাথে। শুটিংয়ের ফাঁকে নিজের ধারাবাহিকের সহকারি অভিনেতা-অভিনেত্রীদের সাথে রিল ভিডিও বানাতে দেখা যায় পর্দার শ্যামাকে। অবশ্য প্রায় সময়ই একা একাই রিল ভিডিও বানান তিনি। তার ভিউজও হয় অনেক। সম্প্রতি অভিনেত্রী ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে অনস্ক্রিন ভাসুরের সাথে রিল ভিডিও বানালেন, যা এই মুহূর্তে ভাইরাল নেটদুনিয়ায়।

বর্তমানে পর্দার শ্যামার অনস্ক্রিন স্বামী নিখিল অর্থাৎ নীল ভট্টাচার্য এখন ব্যস্ত রয়েছেন জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘উমা’র শুটিং নিয়ে। এর আগে নীলের সাথে বেশ কয়েকটা রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তারা কাজের ফাঁকে ফাঁকেই এমন ধরনের রিল ভিডিও বানাতেন। তবে স্বামীকে না পেয়ে এবার পর্দার শ্যামা নিজের অনস্ক্রিন ভাসুরের সাথেই বানালেন রিল ভিডিও। সেই ভিডিওগুলি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী। এই মুহূর্তে যা তার অনুরাগীদের মধ্যে ভাইরাল হয়েছে। বলাই বাহুল্য, ভিভান ও তিয়াসার বানানো এই রিল ভিডিওগুলি বেশ মনে ধরেছে নেটিজেনদের।

সম্প্রতি অভিনেত্রী যে রিল ভিডিওগুলি শেয়ার করেছেন সেখানে অভিনেত্রীকে একটি শর্ট জিন্সের স্কার্ট ও হালকা বেগুনি রঙের ফুলহাতা টপ পরতে দেখা গিয়েছে। অন্যদিকে ভিভানকে ব্লু জিন্স, হলুদ টি শার্ট ও কালো হাফ জ্যাকেটে দেখা গিয়েছে। সম্প্রতি ‘জানে কিউ দিলি ইয়ে কেহেনে লাগা হে, আব তো তু দিল মে রেখেছে লাগা হে’ এই গানের সাথে বানানো ভিভান ও তিয়াসার রিল ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে তাদের অনুরাগীদের মধ্যে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026