হানিমুনের প্রথম রাতে স্ত্রী টুইংকেল খান্নারন এক সত্যি জানতে পেরেছিলেন অক্ষয়, সরেছিল পায়ের তলায় মাটি

বলিউড দুনিয়ায় অক্ষয় কুমার হলেন এমন একজন অভিনেতা যিনি প্রায় তিন দশক ধরে বলিউডে নিজের ছবির মাধ্যমে নিজের একটা বিশাল বড় ফ্যান বেস তৈরি করেছেন। সাধারণ হিসেবে বিচার করতে গেলে অক্ষয় কুমার অভিনীত প্রত্যেকটি সিনেমা হয়ে থাকে সুপারহিট। কমেডি হোক কিংবা অ্যাকশন কিংবা রোমান্স, প্রত্যেকটি ধরনের সিনেমাতেই অক্ষয় কুমার দারুন দক্ষতার পরিচয় দিয়ে থাকেন। একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অক্ষয় কুমার তার অভিনয়ের দক্ষতার মাধ্যমেই এত বড় জায়গা হাসিল করতে পেরেছেন বলিউডে।

২০০১ সালে তিনি বিয়ে করেছিলেন রাজেশ খান্নার কন্যা তথা অভিনেত্রী টুইংকেল খান্নাকে। তাদের বর্তমানে দুই সন্তান রয়েছে। তবে অক্ষয় কুমার এখনো বলিউডে অভিনয় করলেও টুইংকেল খান্না নিজেকে বলিউড থেকে সরিয়ে নিয়েছেন। তিনি এই মুহূর্তে ভারতের একজন জনপ্রিয় কলামনিস্ট এবং এই কাজটি করে তিনি অত্যন্ত খুশি। আজকে আমরা তাদের দুজনের জীবনের একটি মজার গল্প বলতে চলেছি। এই গল্পটা তাদের দুজনের হানিমুনের সময়কার। চলুন জেনে নেওয়া যাক তাদের দুজনের হানিমুনে কি এমন মজার ঘটনা ঘটেছিল।

অক্ষয় এবং টুইঙ্কলকে বলিউডের অন্যতম আইডল দম্পতি বলে মনে করা হয়। দুজনের মধ্যে একটা দারুণ বন্ধন রয়েছে। অক্ষয় এক বছরে অনেকগুলি ছবিতে অভিনয় করেন। তা সত্ত্বেও স্ত্রী ও সন্তানদের সময় দিতে ভোলেন না তিনি। এ কারণেই সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ধন আরও দৃঢ় হচ্ছে।

অক্ষয় কুমার কিছুদিন আগে একটি সাক্ষাত্কারে ভক্তদের সাথে তার হানিমুন সম্পর্কিত একটি ঘটনা শেয়ার করেছিলেন। অক্ষয় জানিয়েছিলেন, ‘বিয়ের প্রথম রাতেই তিনি টুইঙ্কলের একটি বড় সত্য জানতে পেরেছিলেন’। কি সেই সত্য, জানলে আপনিও চমকে যাবেন বৈকি!

অক্ষয় বলেছেন, ‘হানিমুনে টুইঙ্কলকে দেখে আমি বুঝতে পেরেছিলাম যে যদি কখনও আমাদের মধ্যে লড়াই হয় তবে আমি টুইঙ্কল খান্নার সাথে কখনও জিততে পারব না। সে খুবই যুক্তি দিয়ে সব কথা বলে এবং সব কাজ করে। তাই ঝগড়াটাও যুক্তি দিয়েই করে টুইংকেল। এটা জেনে আমি হতবাক এবং বিরক্ত হয়েছি।’

১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘ ইন্টারন্যাশনাল খিলাড়ি’ ছবির শুটিংয়ের সময় অক্ষয় ও টুইঙ্কলের প্রেমের গল্প শুরু হয়। এরপর আর দেরি না করে টুইঙ্কেলকে বিয়ের প্রস্তাব দেন অক্ষয়। তারপর দুজনেই ২০০১ সালে বিয়ে করেন এবং বর্তমানে এই দম্পতি দুই সন্তানের বাবা-মা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026