টেক বার্তা

Baleno পছন্দ না হলে আজই বুক করুন Maruti Suzuki এর এই গাড়ি, দাম শুরু মাত্র ৭ লাখে, মাইলেজ পাবেন ব্যাপক

Maruti Suzuki Baleno দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ি। এটি নিয়মিতভাবে শীর্ষ বিক্রি হওয়া গাড়ির তালিকায় থাকে। আসলে বাজেট গাড়ির তালিকায় সবসময় শীর্ষে থাকে মারুতি সুজুকি কোম্পানি। এই Baleno এর দাম ৬.৬ লক্ষ টাকা থেকে শুরু হয় এবং এর টপ মডেলের দাম ১০ লক্ষ টাকা পর্যন্ত যায়৷ কিন্তু আজ আমরা আপনাকে এই দামের রেঞ্জে পাওয়া আরও ভাল গাড়ির কথা বলতে যাচ্ছি। এই গাড়ির লুক Baleno থেকে ভালো এবং এটি ব্যাপক মাইলেজ দেয়। নতুন এই গাড়ির নাম কি? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

মারুতি সুজুকি কোম্পানির যেই গাড়ি সমন্ধে আপনাদের জানাচ্ছি তার নাম হল Maruti Suzuki Fronx। কোম্পানি কিছুদিন আগেই ভারতীয় মার্কেটে এই গাড়ি লঞ্চ করেছে। Maruti Suzuki Fronx কোম্পানির Baleno-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, কিন্তু এটিকে SUV-এর মতো চেহারা দেওয়ার জন্য বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এই গাড়ির দাম ৭.৪৬ লক্ষ টাকা থেকে শুরু হয় এবং টপ মডেলের দাম ১৩.১৪ লক্ষ টাকা পর্যন্ত যায়। এই গাড়ি মোট ৫ টি ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে। সেগুলি হল সিগমা, ডেল্টা, ডেল্টা+, জেটা এবং আলফা। সিএনজি পাওয়ারট্রেন সিগমা এবং ডেল্টায় পাওয়া যায়।

এরপর আসা যাক গাড়ির ফিচার প্রসঙ্গে। এতে একটি ১ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন (১০০PS/১৪৮Nm) হালকা-হাইব্রিড প্রযুক্তি সহ এবং একটি ভ্যারিয়েন্ট ১.২ লিটার ডুয়ালজেট পেট্রোল ইউনিট (৯০PS/১১৩Nm) ইঞ্জিন রয়েছে। এটি অটোমেটিক এবং ম্যানুয়াল দুই স্পেক নিয়েই এসেছে। এছাড়া এতে ৯ ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেমের সাথে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে, হেড-আপ ডিসপ্লে, ক্রুজ কন্ট্রোল এবং অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল রয়েছে। আর নিরাপত্তার জন্য, এতে ছয়টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ESP), হিল-হোল্ড অ্যাসিস্ট, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্কর এবং EBD সহ ABS পাওয়া যায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026