বিনোদন

করোনা আবহে পেট চালাতে শাক-সবজি বিক্রি করছেন অক্ষয় কুমারের এই সহ-অভিনেতা, ভাইরাল ছবি

দেশজুড়ে করনো সংক্রমণ এতোটাই ভয়াবহ প্রভাব বিস্তার করেছে যে, সাধারণ মানুষের জীবনযাপন দুঃসহ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে এবার নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের শিকার হলেন বলিউড অভিনেতা কার্তিকা সাহু। বর্তমানে বেশিরভাগ কাজ বন্ধ থাকায় জীবনধারণের জন্য তিনি শাক-সবজি বিক্রি করতে বাধ্য হয়েছেন।

সাহু ওড়িশার কেন্দ্রপদ জেলার গরদপুর ব্লকের বাসিন্দা। মাত্র ১৭ বছর বয়সে বলিউডে নিজের ভাগ্য পরীক্ষা করতে মুম্বাই গিয়েছিলেন। বহু বছর তিনি সিনেমার তারকা এবং ক্রিকেটারদের দেহরক্ষী হিসেবে কাজ করেছেন। সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শচীন টেন্ডুলকর এবং আরও অনেকে।

এরপর ২০১৮ সালে তার ভাগ্য খোলে। বিভিন্ন সিনেমায় অ্যাকশন সিক্যুয়েন্সে তিনি লক্ষনীয় ভূমিকা পালন করেন। শুধু তাই নয় বলিউড তারকা অক্ষয় কুমারের আগত সিনেমা ‘সূর্যবংশী’তেও তিনি কাজ করেছেন। গত ২২শে মার্চ জাতীয় লকডাউন শুরু হওয়ার কিছুদিন আগেই তিনি জয়পুরে কাজ সেরে ওড়িশায় ফিরেছেন।

তখন থেকেই তার হাতে কোনো কাজ নেই, নিজের সমস্ত সঞ্চয় পরিবারকে বাঁচাতে খরচ করেছেন। কিন্তু চার মাস পরও কোনো কাজ না পাওয়ায় এবং মেডিকেল এমার্জেন্সি হওয়ায় তার সঞ্চয়ের বড়ো একটি অংশ খরচ হয়ে গিয়েছে। কাজের সন্ধানে এরপর তিনি রাজধানী ভুবনেশ্বরে চলে যান। কিন্তু সেখানেও মেলেনি কাজ।

শেষ পর্যন্ত তাকে রসুলগড়ে শাক-সবজি বিক্রি শুরু করতে হয়। তবে তিনি এখনও আশাবাদী যে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের বলিউডে ভাগ্য পরীক্ষা করতে যাবেন। ততক্ষন পর্যন্ত বেঁচে থাকার জন্য অন্যান্যদের মতো লড়াই করে যাবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026