বিনোদন

স্বপ্ন পূরণ হল চাঁদমনির, বলিউডে গান গাইলো আদিবাসী কন্যা, দেখুন ভিডিও

লকডাউন চলাকালীন নেহা কক্করের গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছেন হুগলির আদিবাসী কন্যা চাঁদমনি হেমব্রম। তার গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথেই ডাক এসেছে বলিউড থেকে। ডাক আসতেই তাকে পাড়ি দিতে হয়েছে বলিউডের উদ্দেশ্যে। এর জন্য অনেকখানি অবদান রয়েছে তার দুই শিক্ষক দুর্গাপুর এবং হুগলির যথাক্রমে চিরঞ্জিত এবং শ্যাম হাঁসদার।

ছোট থেকেই বাবাকে হারিয়ে মায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জীবন যুদ্ধে নেমে পড়তে হয় চাঁদমনিকে। তারপরে তার দুটি ছোট বোন রয়েছে। সবাইকে নিয়ে বেশ কষ্টের সংসার তাদের। কিন্তু মাঠে মায়ের সঙ্গে কাজ করার ফাঁকে সে এত সুন্দর গান শিখলো কোথা থেকে? পাশের বাড়ির দাদুর সাউন্ড বক্সের গান শুনে শুনে গান শিখে ফেলেছেন চাঁদমণি।

বলিউডে যে গানটির জন্য তাকে ডেকে নেওয়া হয়েছে সেই গানের মিউজিক ডিরেক্টর এবং মিউজিক কম্পোজ করেছেন পাঞ্জাবের খ্যাতনামা শিল্পী আয়েশান আদ্রি। গানটির লিরিক্স দিয়েছেন আরবান স্বরাজ। শুধু তাই নয়, চাঁদমনির গানটি পরবর্তীকালে একটি বিশাল বড় মিউজিক সংস্থা এবং টিভি চ্যানেলের দ্বারা প্রমোট করা হবে, এমনটাও জানা গেছে। পুজোর সময়েই গানটি রিলিজ করা সম্ভব হবে বলে, জানানো হয়েছে।শুধু বলিউডই নয়, টলিউড জগতেও প্রকাশিত হয়েছে তাঁর গাওয়া নতুন বাংলা গান ‘ভালোবেসেছি তাই হেরেছি’।

জনপ্রিয় টেলিভিশন শো ইন্ডিয়ান আইডল সিজন টুয়েলভ এর থেকেও অফার এসেছিল তার গান গাওয়ার জন্য। কিন্তু করোনা পরিস্থিতির জন্য আপাতত সব বন্ধ আছে। সত্যিকারের প্রতিভা থাকলে যেকোনো কিছু দিয়েই তাকে আটকানো যায় না তার জলজ্যান্ত প্রমাণ এই আদিবাসী কন্যা। চোখে মুখে স্বপ্ন নিয়ে স্বপ্ন পূরণের চেষ্টা দিকে এগিয়ে যাওয়া চাঁদমনিকে কুর্নিশ জানাতে হয়। দেখুন তার গানের ভিডিও।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026