এবারে হাসপাতালে ভর্তি করা হল করোনা আক্রান্ত জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। পাশাপাশি এই বেশ কয়েক দিনে যারা অভিনেতার সংস্পর্শে এসে ছিলেন তারাও করোনা পজিটিভ হয়েছেন। এখনো পর্যন্ত ৪৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যাচ্ছে। গতকাল অভিনেতা জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত এবং একই সঙ্গে তার আশেপাশে যারা ছিলেন এতদিন তাদেরকে করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করেছিলেন। এইবারে তিনি হাসপাতালে ভর্তি হলেন এবং পাশাপাশি আরও ৪৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এল।
জানিয়ে রাখি, বর্তমানে মুম্বাইয়ে রামসেতু ছবির শুটিং করছেন অক্ষয় কুমার। এই ছবিতে অক্ষয় এর নায়িকা রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরাত ভারুচা। আপাতত রামসেতু ছবির শুটিং বন্ধ রয়েছে। অক্ষয় কুমার করণা আক্রান্ত হওয়ার পরে ৭৫ জনের করোনা পরীক্ষা করা হয়। ইতিমধ্যেই ৪৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার জানাচ্ছে, ভারতে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ চলে এসেছে। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৫৮ জন মানুষ এবং এই প্রথম আবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে এক লক্ষের গণ্ডি। ভারতে আক্রান্তের সংখ্যা এতদিন পর্যন্ত ৯৭ হাজারের কাছাকাছি ঘোরাঘুরি করছিল।
অন্যদিকে গত এক দিনে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সর্বমোট ৪৭৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। তবে এই সংখ্যা তার আগের দিনে থেকে কম হলেও খুব একটা কিন্তু কম নয়। পাশাপাশি দৈনিক সুস্থতার সংখ্যাও কিন্তু কমেছে। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫১৩ জন।
গত এক দিনে সুস্থ হয়েছেন ৯৩,২৪৯ জন। দৈনিক সুস্থতা সংখ্যা ছিল ৬০ হাজার ৪৮ জন। দেশে মৃত্যুর হার বর্তমানে ১ দশমিক ৩১ শতাংশ। দেশে সুস্থতার হার রয়েছে ৯২ দশমিক ৮০ শতাংশ। এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ১০১ জনের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…