রাজ্য

এখনই কমছে না গরম, বীভৎস গরম থেকে বাঁচতে কী বলছেন চিকিৎসকরা?

হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি প্রমাণ করে রবিবার বিকেলে হল এক পশলা বৃষ্টি। কিন্তু তাতে সাময়িক স্বস্তি মিললেও কিন্তু শহর কলকাতার গরমের পরিস্থিতি কিন্তু একইরকম রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার থেকে আবারো গরমে চোখ রাঙ্গানি লক্ষ্য করবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বাতাসে এই সময় আদ্রতা থাকবে বেশ অনেকটাই। এই কারণে গরমে শিশু এবং প্রবীনদের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

এই মুহূর্তে চিকিৎসকেরা জানাচ্ছেন, “মোটামুটিভাবে বেলা ১১টা থেকে ৩ টে পর্যন্ত তাপমাত্রা সবথেকে বেশি থাকবে। তাই এই মুহূর্তে গরম এড়িয়ে চলা অত্যন্ত ভালো। ওই সময় বাইরে বেরোনো যতটা সম্ভব এড়িয়ে চলুন। প্রচুর জল খান। বাইরে বের হলে অবশ্যই ব্যবহার করুন ছাতা। রাস্তার কাটা ফল কখনোই খাবেন না। ঢিলা ঢালা পোশাক পরা অভ্যাস করুন। শিশুদের অকারণে বাড়ির বাইরে বের করবেন না। আর এখন অবশ্যই শিশুদের গায়ে কোন তেল জাতীয় জিনিস মাখাবেন না। বরং শ্যাম্পু দিয়ে তাদেরকে স্নান করানোর চেষ্টা করুন।”

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আপেক্ষিক আদ্রতা ছিল অনেক উপরের দিকে। এই কারণে পরিবেশ ছিল অত্যন্ত গরম। দুপুরবেলা ফ্যান এবং এসি চালিয়ে কিন্তু কেমন ভাবে সুবিধা হয় নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করেছিল। হাওয়া অফিস আরো জানাচ্ছে, সোমবারের পরিবেশও মোটামুটি একই রকম থাকবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026