বিনোদন

সাইকেল চালাতে গিয়ে আছার খেলেন অভিনেতা অক্ষয় কুমার, তুমুল ভাইরাল ভিডিও

অভিনেতা অক্ষয়কুমার বরাবর ফিটনেস ফ্রিক। এখনও তিনি নিয়মিত যোগা করেন, জিমে যান। মার্শাল আর্টে ভীষণভাবে দক্ষ অক্ষয়। কিন্তু এহেন অক্ষয়ও হাত ছেড়ে সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেন। হাত ছেড়ে সাইকেল চালাতে গিয়ে হঠাৎ ব্যালান্স হারিয়ে ফেলেন অক্ষয়। কিন্তু ব্যালান্স হারিয়ে ফেলেও বুদ্ধি হারাননি অক্ষয়। তিনি হঠাৎ করেই পাশের ঘাসজমিতে সাইকেলটি ঘুরিয়ে দেন। ফলে ঘাসজমিতে সাইকেল থেকে পড়ে গেলেও ঘাসের উপর পড়ে যাওয়ার ফলে চোট পাননি অক্ষয়। তাঁর উপস্থিত বুদ্ধির জন্যই তিনি সবচেয়ে বড় ‘খিলাড়ি’। অক্ষয়ের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।

কিছুদিন আগেই  অভিনেতা অক্ষয়কুমারের একটি ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর কো-স্টার সারা আলি খান। সেই ফটোতে অক্ষয়কে মুঘল সম্রাট শাহজাহানের চরিত্রে দেখা যাচ্ছে। তাঁর পরনে রয়েছে শাহজাহানের মতো পোশাক ও হাতে গোলাপ। অক্ষয়ের এই ফটোটি শেয়ার করে ক্যাপশন দিয়ে সারা লিখেছেন, অক্ষয়ের থেকে বেশি আতরঙ্গী কেউ নন। এই মুহূর্তে আগ্রার তাজমহলে চলছে ‘আতরঙ্গী রে’র শুটিং। অক্ষয়কুমারও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই শেয়ার করছেন শুটিংয়ের ফটো ও ভিডিও।

অক্ষয়কুমারের ফটো শেয়ার করে অক্ষয় ও তাজমহলের ছন্দ মিলিয়ে সারা একটি কবিতা শুনিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সারার কবিতা শুনে অক্ষয় বলেছেন, সারা কবিতা লেখার ভালোই চেষ্টা করছেন, কিন্তু তাঁর এই কবিতাটি অতীব জঘন্য লেগেছে। সম্প্রতি ‘আতরঙ্গী রে’র শুটিং-এর সেট থেকে সারার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে সারা তাজমহলের সামনে দাঁড়িয়ে সবাইকে নমস্কার জানাচ্ছেন।  তাঁর পরনে রয়েছে ফুশিয়া রঙের লেহেঙ্গা-চোলি। অক্ষয়কুমার ও সারা আলি খান ছাড়াও এই ফিল্মে অভিনয় করছেন ধনুষ।

2020 সালের গোড়ায় ‘আতরঙ্গী রে’র ঘোষণা করেছিলেন সারা। তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ‘আতরঙ্গী রে’র ফার্স্ট লুক। সারার শেয়ার করা  পোস্টারে দেখা গিয়েছিল অক্ষয়কুমার ও ধনুষের মাঝে সারা এবং দুজনে দুদিক থেকে সারার দুই গালে চুম্বন করছেন।  কিন্তু করোনা অতিমারীর কারণে ফিল্মের শুটিং পিছিয়ে যায়। ফিল্মটি পরিচালনা করছেন আনন্দ.এল.রাই। 2021 সালের ভ‍্যালেন্টাইনস ডে’র দিন মুক্তি পেতে চলেছে ‘আতরঙ্গী রে’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026