রাজ্য

ভুলের খেসারত দিতে হচ্ছে জিতেন্দ্রকে, এখনই ফিরে পাচ্ছেন না তার পুরনো তৃণমূলের পদ

কিছুদিন ধরেই বঙ্গ রাজনীতিতে দলবদল এর খেলা চলছে। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ উত্তাপ বাড়িয়েছে রাজনৈতিক অস্থিরতার। আর তার কিছুদিন আগেই বঙ্গ রাজনীতি চর্চার বিষয় হয়ে উঠেছিল আসানসোল পুরোনিগমের প্রশাসক এবং দলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। সে তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সে আবার অরূপ বিশ্বাসের সাথে বৈঠকের পর তৃণমূলে যোগ দেওয়ার কথা ঘোষণা করে দেয়। তিনি বলেছিলেন, “ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আমি তৃণমূলেরই আছি।” কিন্তু সেই ভুলের খেসারত দিতে হচ্ছে এখন জিতেন্দ্র তিওয়ারিকে।

দলীয় সূত্রে খবর, জিতেন্দ্র তিওয়ারি দলে থাকলেও তার ডানা ছাটতে চাইছে তৃণমূল। দলের বিরুদ্ধে তোপ দেগে বড়ই বিপাকে পড়েছেন জিতেন্দ্র। সে যেই দুই পদ থেকে ইস্তফা দিয়েছিল সেই পদ তাকে এখন ফিরিয়ে দেয়া হবে না। হয়তো এটাই তার দলের বিরুদ্ধে গলায় সুর তোলার শাস্তি। এখনই তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে ফেরাতে নারাজ তৃণমূলের শীর্ষ নেতারা। কারণ এমনিতেই জিতেন্দ্রর বিরুদ্ধে আসানসোল এবং পশ্চিম বর্ধমান জেলার একাংশে দলীয় নেতাকর্মীদের ক্ষোভ রয়েছে। এই মুহূর্তে জিতেন্দ্রকে পদ ফিরিয়ে দিলে, সেই সব নেতারা বিদ্রোহী হয়ে উঠতে পারে।

প্রসঙ্গত, কিছুদিন আগে মনোমালিন্যের কারণে তৃণমূল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন জিতেন্দ্র তিওয়ারি। আর তখনই তিনি তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করতে আসানসোল পুরোনিগমের প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি পদত্যাগ করেছিলেন পুরো প্রশাসক এবং তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পদ থেকে। তবে সেই মনোমালিন্য ২৪ ঘন্টার মধ্যেই মিটে যায়। কিছুদিন আগেই সবাই ভেবেছিল শুভেন্দু অধিকারীর পরেই দল ছাড়বে জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু সমস্যার দিন রাতেই আসানসোলের তৃণমূল নেতা কলকাতায় এসে মন্ত্রী অরূপ বিশ্বাস এর সাথে বৈঠক করেন। আর বৈঠক করে বলেন, “ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। দোষটা আমার। আমি তৃণমূলেই থাকবো। আমি দিদিকে কষ্ট দিয়ে বাঁচতে পারব না।”

দলীয় সূত্রে খবর, এখন আসানসোলে পুরসভায় প্রশাসক বোর্ডে যারা সদস্য রয়েছে তাদের মধ্যে থেকেই প্রশাসক বোর্ডের প্রধান হিসাবে দায়িত্ব দেয়া হবে একজনকে। জেলা সভাপতি হিসেবে বেছে নেয়া হবে নতুন কাউকে। ফলে আপাতত তৃণমূলে থাকলেও জিতেন্দ্র আর কোন পদ পেল না। হয়তো শাসকদল তার সততা যাচিয়ে দেখে নিতে চাইছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026