বিনোদন

Akshay Kumar: ফার্ম হাউসে ছাগলদের নিজের হাতে খাইয়ে দিচ্ছেন সুপারস্টার অক্ষয় কুমার, আবেগে আপ্লুত অনুরাগীরা

বলিউড অভিনেতা অক্ষয় কুমার সর্বদাই পশুপ্রেম এবং শারীরিক সুগঠনের জন্য পরিচিত। তাঁর অভিনয় দক্ষতার জবাব নেই বললেই চলে। তবে অভিনয়ের পাশাপাশি তিনি বেশ নরম মনের মানুষ। স্বার্থ ছাড়াই মানুষজনকে সাহায্য করা বা অবলা পশুদের খাবার দেওয়ার মতো সামাজিক কাজে নিজেকে নিযুক্ত রাখেন তিনি সর্বদা। বলিউড খিলাড়ি যে পশুপ্রেমী তার প্রমাণ মিলে ছিল কিছুদিন আগে। তিনি সোশ্যাল মিডিয়াতে পোষ্য কুকুরের সাথে একটি ভিডিও পোস্ট করেছিলেন যা মন জয় করে নিয়েছিল নেটিজেনদের। সম্প্রতি অভিনেতা আবার একটি সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করেছেন যা ভাইরাল হয়েছে চোখের পলকে।

অভিনয়ের পাশাপাশি নিজেকে সুস্থ রাখার জন্য শারীরিক কসরতের উপর জোর দেন অভিনেতা অক্ষয় কুমার। তাই তিনি মাঝে মাঝেই সুযোগ পেলে মাঠে-ঘাটে ছেলে দৌড়ে বেড়ান। তিনি সম্প্রতি কোনো একটি ফার্ম হাউসে গিয়েছিলেন যেখানে চারিপাশে ছিল বহু প্রাণীর সমাগম। সেখানে ঘুরে বেড়াচ্ছিল গুটিকয়েক ছাগল। সেই সমস্ত ছাগলগুলিকে খাইয়ে দেন তিনি। সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই দাবানলের মত ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা গিয়েছে অভিনেতা একটি সবুজ রঙের হুডি এবং জিন্সের প্যান্ট পরেছেন। ছাগলগুলিকে খাইয়ে দেওয়ার জন্য তারাও আনন্দে রীতিমতো লাফিয়ে লাফিয়ে সময় ব্যয় করেছে। ভিডিওটি শেয়ার করে অভিনেতা লিখেন, “এত ছোট ছোট কাজে মনে এত শান্তি পাওয়া যাচ্ছে, আর কি চাওয়া যায় ভগবানের কাছে? প্রকৃতির বুকে এমন অসামান্য খুশি এবং আনন্দে ভরে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।” ভিডিওটি দেখে খিলাড়ি অনুরাগীরা আবেগে আপ্লুত হয়ে ভিডিওর তলায় কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন।

ভিডিওতে ইতিমধ্যেই ২ মিলিয়নের কাছাকাছি মানুষ লাইক দিয়েছেন। এছাড়া অগুনতি মানুষ কমেন্ট করে অভিনেতার এমন স্বভাবের প্রশংসা করেছেন। কেউ কেউ কমেন্ট করে বলেছেন, “আপনার এমন মানসিকতার জন্যই আপনাকে এত ভালোবাসি।” তো কেউ রসিকতা করে মন্তব্য করেছেন, “আপনাকে ছাগলরাও চেনে? আপনাকে দেখার জন্য ওরা তো নাচানাচি করছে।” কেউ কেউ তাঁর মানবতাকে কুর্নিশ জানিয়ে এমন মনোভাব এবং সাদামাটা স্বভাব রাখার জন্য প্রশংসা করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে খিলাড়ি ওই ভিডিও।

Nirajana Nag

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026