সম্প্রতি অভিনেতা অক্ষয়কুমারের একটি ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর কো-স্টার সারা আলি খান। সেই ফটোতে অক্ষয়কে মুঘল সম্রাট শাহজাহানের চরিত্রে দেখা যাচ্ছে। তাঁর পরনে রয়েছে শাহজাহানের মতো পোশাক ও হাতে গোলাপ। অক্ষয়ের এই ফটোটি শেয়ার করে ক্যাপশন দিয়ে সারা লিখেছেন, অক্ষয়ের থেকে বেশি আতরঙ্গী কেউ নন। শাহজাহানের বেশে ‘খিলাড়ি’র এই ফটোটি তুমুল ভাইরাল হয়েছে। এই মুহূর্তে আগ্রার তাজমহলে চলছে ‘আতরঙ্গী রে’র শুটিং। অক্ষয়কুমারও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই শেয়ার করছেন শুটিংয়ের ফটো ও ভিডিও।
অক্ষয়কুমারের ফটো শেয়ার করে অক্ষয় ও তাজমহলের ছন্দ মিলিয়ে সারা একটি কবিতা শুনিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সারার কবিতা শুনে অক্ষয় বলেছেন, সারা কবিতা লেখার ভালোই চেষ্টা করছেন, কিন্তু তাঁর এই কবিতাটি অতীব জঘন্য লেগেছে। সম্প্রতি ‘আতরঙ্গী রে’র শুটিং-এর সেট থেকে সারার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে সারা তাজমহলের সামনে দাঁড়িয়ে সবাইকে নমস্কার জানাচ্ছেন। তাঁর পরনে রয়েছে ফুশিয়া রঙের লেহেঙ্গা-চোলি। অক্ষয়কুমার ও সারা আলি খান ছাড়াও এই ফিল্মে অভিনয় করছেন ধনুষ।
2020 সালের গোড়ায় ‘আতরঙ্গী রে’র ঘোষণা করেছিলেন সারা। তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ‘আতরঙ্গী রে’র ফার্স্ট লুক। সারার শেয়ার করা পোস্টারে দেখা গিয়েছিল অক্ষয়কুমার ও ধনুষের মাঝে সারা এবং দুজনে দুদিক থেকে সারার দুই গালে চুম্বন করছেন। কিন্তু করোনা অতিমারীর কারণে ফিল্মের শুটিং পিছিয়ে যায়। ফিল্মটি পরিচালনা করছেন আনন্দ.এল.রাই। 2021 সালের ভ্যালেন্টাইনস ডে’র দিন মুক্তি পেতে চলেছে ‘আতরঙ্গী রে’।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…
ভারতীয় রেলওয়েতে ফের একটি ট্রেন দুর্ঘটনার ঘটনা সামনে আসতেই যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ…
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) এবং সপ্তম বেতন কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।…
কলকাতার ব্যস্ততম রেলস্টেশনগুলোর মধ্যে অন্যতম পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন। এই স্টেশন চত্বর ঘিরে বেআইনিভাবে বসে…
পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় শিক্ষা সহায়তা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ…
পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু হওয়া নিয়ে সম্প্রতি জোরালো আলোচনা শুরু হয়েছে। বিশেষ…